স্কুল ও কলেজের ছুটির তালিকায় সংশোধন

ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে আগে নির্ধারিত ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০/০৫/২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ সংশোধন করে ২৩ […]

বিস্তারিত

‘জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে’

জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সমাবেশে এ কথা বলেন তিনি। জামায়াত আমীর বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা […]

বিস্তারিত

১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কার শতাধিক চুক্তি-সমঝোতা নিয়ে বাংলাদেশের পর্যালোচনা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানে না ভারত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান, মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজ স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে […]

বিস্তারিত

আসিয়ান কাপের দলে সুযোগ পেলেন কারা

অপেক্ষা ফুরাচ্ছে। বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার। আসিয়ান কাপে অভিষেক হতে পারে তিন প্রবাসী ফুটবলার—ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসার। তাদের নিয়েই আজ ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্যাম্পে ছিলেন না ফারহান আলী ওয়াহিদ। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন এই সেন্টার ফরোয়ার্ড। তিন প্রবাসীর সঙ্গে এবারের দলে আছেন আগে […]

বিস্তারিত

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পাভেল?

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকাকে কেন্দ্র করে নতুন করে জোরালো হয়েছে এই গুঞ্জন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর […]

বিস্তারিত

দেশের ৫২ জেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি, কমেছে ১২ জেলায়

চলতি বছর দেশে ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়। এর মধ্যে ৫২ জেলায় সংক্রমণ বেড়েছে, কমেছে ১২ জেলায়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দক্ষিণাঞ্চলের বরগুনা ছিল ডেঙ্গুর সবচেয়ে বড় হটস্পট। এবার সেই জায়গা নিয়েছে খুলনা। শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল নয়, ময়মনসিংহ, পাবনা, গাজীপুর, চট্টগ্রাম এবং উত্তরাঞ্চলের একাধিক জেলায়ও দ্রুত বাড়ছে রোগী। কোথাও […]

বিস্তারিত

রংপুর অভিমুখে ১১ দলের লং মার্চ আজ

আট দফা দাবিতে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের পর এটি জোটের দ্বিতীয় বড় কর্মসূচি। উত্তরবঙ্গমুখী লং মার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে বিরোধী এ জোট। এদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী […]

বিস্তারিত

‘শত্রুর ভুল হিসাবের জবাব দিতে শতভাগ প্রস্তুত ইরান’

শত্রুপক্ষ কোনো ভুল হিসাব করলে শক্ত হাতে তার জবাব দিতে ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। মোহাম্মদ কারামি বলেন, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব বা পদক্ষেপের জবাব দিতে ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ […]

বিস্তারিত

ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা সৌদির, দাবি হুতিদের

ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে ২৪ ঘণ্টায় সৌদি আরবের যুদ্ধবিমান ৩৭ বার হামলা চালিয়েছে। এতে কয়েকজন ইয়েমেনি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। শুক্রবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন বলে জানায় ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। সারি বলেন, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমান দুটি প্রদেশের বিভিন্ন এলাকায় এসব হামলা […]

বিস্তারিত

বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। পাশাপাশি ঋণগ্রহীতাদের জন্য ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ ঋণ পাওয়ার পর প্রথম ছয় মাস কোনো সুদ পরিশোধ করতে হবে […]

বিস্তারিত