৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছর বয়সেও শরীরচর্চা ও ফিটনেস ধরে রেখে ভক্তদের চমকে দিচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পর্দায় একের পর এক অ্যাকশন দৃশ্য, পেশিবহুল শরীর আর দীর্ঘ শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও কীভাবে নিজেকে ফিট রাখেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। ২ নভেম্বর ৬১ বছরে পা দিয়েছেন এই অভিনেতা। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসা […]

বিস্তারিত

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— আক্ষেপ শবনম ফারিয়ার

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন। একই সঙ্গে ভালো অভিনয় করা অনেক অভিনেত্রীকে নিয়ে আলোচনা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন শবনম ফারিয়া। পোস্টে তিনি লেখেন, আসেন বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি। তারা শুধু অভিনয়টাই করেন, এর […]

বিস্তারিত

ভুল বয়সের বেড়াজালে সাদিয়া আয়মান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে নতুন এক আলোচনা শুরু হয়েছে। তবে কোনো নতুন নাটক বা অভিনয়ের সুবাদে নয়, বরং তার বয়স ও জন্মসাল নিয়ে গুগলে থাকা ভুল তথ্যের কারণে বেশ বিপাকে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের ব্যক্তিগত জীবন, প্রেম কিংবা বয়স নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের শেষ নেই। অনেক সময় ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের সম্পর্কে […]

বিস্তারিত

‘হামলা-ভাঙচুরের দায় কে নেবে?’ ফেসবুক লাইভে প্রশ্ন পরীমনির

ঢাকার গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে হামলা ও গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। এ ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে তিনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে […]

বিস্তারিত

জেনেভা উৎসবে সেরার পুরস্কার জিতল ‘অ্যানি’

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত বাংলাদেশি মিনিসিরিজ ‘অ্যানি’। নাজিফা তুষি অভিনীত সিরিজটি প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েই সেরা সিরিজের স্বীকৃতি পেল। গত ৭ নভেম্বর সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও […]

বিস্তারিত

নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন : দীঘি

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক, এরপর সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী। প্রেমের গুঞ্জন নিয়ে খুব একটা বিচলিত নন দীঘি। এমনকি এসব আলোচনা তাকে […]

বিস্তারিত

আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের বহুল আলোচিত মামলায় আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান উভয় পক্ষের আইনি শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে […]

বিস্তারিত

ফুকেটে স্বামীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার স্বামী সনি পোদ্দারের সঙ্গে থাইল্যান্ডের দর্শনীয় ওল্ড ফুকেটে কাটানো কিছু সুন্দর ও রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তেই তার ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কাজের ব্যস্ততার ফাঁকে এই তারকা দম্পতির ফুরফুরে মেজাজের ভ্রমণমুখী ছবিগুলো নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে। বাংলাদেশের বিনোদন অঙ্গনে বিদ্যা সিনহা মিমের […]

বিস্তারিত

শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে যুক্ত হতে চলেছেন নতুন এক আন্তর্জাতিক মুখ। দেশ-বিদেশের ৭০ জনের বেশি নায়িকার পর এবার ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর। আসন্ন নতুন সিনেমা ‘মহব্বত’-এ শাকিব খানের প্রধান নায়িকা হিসেবে এই পাকিস্তানি তারকার […]

বিস্তারিত

আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না : সালমান মুক্তাদির

ব্যক্তিগত জীবনের নানা সংকট, স্টুডিও ভাঙার ঘটনা এবং দেশে কাজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। স্ত্রী-সন্তানকে নিয়ে কঠিন সময় পার করছেন জানিয়ে নিজের ক্ষতি ও মানসিক চাপের কথাও তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেছেন, বাংলাদেশে আর স্টুডিও পরিচালনা কিংবা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) […]

বিস্তারিত