আখতারুজ্জামানের মুক্তি দাবি জামায়াত আমীরের

সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার (২ অক্টোবর) এক স্ট্যাটাসে জামায়াত আমীর বলেন, ‘আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি।’ শফিকুর রহমান আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জামায়াত আমির বলেন, […]

বিস্তারিত

‘জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে’

জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সমাবেশে এ কথা বলেন তিনি। জামায়াত আমীর বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা […]

বিস্তারিত

রংপুর অভিমুখে ১১ দলের লং মার্চ আজ

আট দফা দাবিতে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের পর এটি জোটের দ্বিতীয় বড় কর্মসূচি। উত্তরবঙ্গমুখী লং মার্চে আঞ্চলিক একটি গুরুত্বপূর্ণ দাবি—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত করেছে বিরোধী এ জোট। এদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী […]

বিস্তারিত

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) প্রার্থী ঘোষণা করেছে গত সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে। রোববার বিকেলে বাংলা মোটরে দলের অস্থায়ী […]

বিস্তারিত

আমাদের আন্দোলন চলবে রাজপথে, জাতীয় সংসদে: জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ওষুধ এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’ গতকাল শনিবার গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ […]

বিস্তারিত

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে লংমার্চের ৬ দফা এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ-পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যতই বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে। নতুন […]

বিস্তারিত

শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় আছেন যারা

শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই কাউন্সিলে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে দলের মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হওয়ার পর মহাসচিবের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান রুহুল কবির রিজভী। এর আগে রিজভীকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য […]

বিস্তারিত

‘গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে সারা দেশে চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর […]

বিস্তারিত

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে নানা আলোচনা চলছে। তবে […]

বিস্তারিত

জামায়াতে ইসলামীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রতিষ্ঠার ৮৬ বছর পূর্ণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯৪১ সালের ২৬ আগস্ট অবিভক্ত ভারতে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী হিন্দ। দেশ ভাগের পর পরবর্তীতে পাকিস্তান ও বাংলাদেশে দলটির রাজনৈতিক কার্যক্রম বিস্তৃত হয়। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় দলটি কয়েক দফা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। পাশাপাশি দলটির শীর্ষ কয়েকজন নেতা যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ফাঁসির কাষ্ঠে গেছেন। তবে নানা […]

বিস্তারিত