মার্কিন বোমারু বিমানগুলো বিশ্বের যেসব স্থানে রয়েছে

ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ১২টি বি-১বি বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত রবিবার দিনভর বিমানগুলো পশ্চিম ইংল্যান্ডের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড্ডয়ন করে। এর মধ্য দিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন হামলার জন্য গুরুত্বপূর্ণ লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত ঘাঁটিটির ভূমিকা আপাতত শেষ হলো। লন্ডন […]

বিস্তারিত

কর কমানোর প্রতিযোগিতায় বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বাড়ছে: আইএমএফ

করপোরেট আয়কর নীতির কারণে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক পার্শ্বপ্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে। মুনাফা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর, বিনিয়োগ পুনর্বিন্যাস এবং জ্ঞান স্থানান্তরের মাধ্যমে এমন পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এমন প্রেক্ষাপটে বহুজাতিক কোম্পানিগুলোর কর কমানোর প্রতিযোগিতায় বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের (অক্টোবর, ২০২৬) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক-এর জন্য প্রকাশিত ‘ইনট্যানজিবল […]

বিস্তারিত

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৩২ আরোহীর

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। বিধ্বস্ত সামরিক বিমানটির ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের কেউই বাঁচতে পারেননি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। সোমবার (৫ অক্টোবর) দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাওয়ার সময় বিমানটি অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিধ্বস্ত হয়। নাইজেরিয়ার এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল […]

বিস্তারিত

এবার ফ্রান্সজুড়ে ‘জেন জি’ শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২৪ সালে বাংলাদেশে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে বড় ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়। একই বছর কেনিয়ায় কর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও সরকারি ব্যয়ের প্রতিবাদে তরুণরা বিক্ষোভে নামে। পুলিশি সহিংসতা ওই আন্দোলনকে আরো তীব্র করে। তিউনেশিয়ায় ২০২৫-২০২৬ সালে বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, জীবনযাত্রার ব্যয়, দুর্বল সরকারি সেবা এবং রাজনৈতিক অধিকার নিয়ে বিক্ষোভ হয়। […]

বিস্তারিত

ইরান-আমেরিকা যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে এখন আর কেবল ওয়াশিংটন ও তেহরানের সরাসরি সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই। যুদ্ধের সামরিক ময়দানের বাইরে অর্থনীতি, জ্বালানি, প্রযুক্তি, বাণিজ্য ও কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই চলছে। আর সেই লড়াইয়ের কেন্দ্রে উঠে এসেছে চীন। বেইজিং সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। তবে ইরানের সঙ্গে চীনের গভীর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে […]

বিস্তারিত

সুদানে আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান রাজ্যের উম্ম বদর এলাকায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর হামলায় ২৫ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। আজ শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই এলাকায় আরএসএফ সদস্যদের বেসামরিক নাগরিকদের হত্যা করতে দেখা গেছে। নিহতদের সুদানি সেনাবাহিনীর সমর্থক হিসেবে অভিযুক্ত করা হয়েছিল […]

বিস্তারিত

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। এক বৈঠকের পর এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছে জোটের নেতারা। পাশাপাশি জ্বালানি রপ্তানিতে নতুন করে কোনো বিধিনিষেধ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অন্যান্য উৎপাদনকারী দেশকেও একই নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। ফরাসি […]

বিস্তারিত

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের সাত মাস ফুরালেও এখন পর্যন্ত কোনো শান্তির দেখা মিলছে না। বরং ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটিকে কাবু করতে জলে-স্থলে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি আরো জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটির আশপাশের জলসীমায় ২ হাজার মেরিন সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার সংঘাত আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা […]

বিস্তারিত

ইসরায়েলগামী সেই বিমান নিয়ে চাঞ্চল্যকর যেসব তথ্য জানা গেল

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেছেন। মাঝ আকাশে দুই পাইলটের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলগামী একটি বিমান সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ঘটনার পর ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটের যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সৌদি আরবে ইসরায়েলি বিমান পাঠানোর অনুরোধ করে দখলদার ইহুদিবাদী দেশটি। […]

বিস্তারিত

সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

সাইবার আক্রমণ, অন্তর্ঘাত ও ভূ-রাজনৈতিক অস্থিরতা থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অবকাঠামো সুরক্ষিত করতে ‘ফোর্ট্রেস আমেরিকা’ নামে একটি নতুন জাতীয় নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করেছে মার্কিন যুদ্ধ বিভাগ (পেন্টাগন)। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (৩০ সেপ্টেম্বর) এই নির্দেশিকা ঘোষণা করে একে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় বীমা পলিসি’ হিসেবে অভিহিত করেছেন। নতুন এই কাঠামোর অধীনে জাতীয় জরুরি অবস্থা বা […]

বিস্তারিত