‘এখানে খেলার সুযোগ কখনো আসেনি’—লা লিগা নিয়ে কেইন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ ফুটবল ও শৈশবের স্মৃতিচারণ করেছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। মেট্রোপলিতানো স্টেডিয়ামে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড তার শৈশবে স্প্যানিশ ফুটবলের প্রভাব এবং নিজের ক্যারিয়ারের পছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন। সংবাদ সম্মেলনে […]

বিস্তারিত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক বর্ণাঢ্য অধ্যায়ের ইতি ঘটল। দেশের জার্সিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন দেশটির তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক আঙিনার পাশাপাশি প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার অনুরাগীরা তাকে মাঠে দেখতে পাবেন। মেলবোর্ন স্টার্সের সঙ্গে ইতিমধ্যেই ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত […]

বিস্তারিত

ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

২০০২ ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালের কথা মনে আছে? লর্ডসে ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারত। এরপর যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফের বীরত্বে ইংল্যান্ডকে চমকে দেয় সৌরভ গাঙ্গুলীর দল। চ্যাম্পিয়ন হওয়ার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়াতে থাকার দৃশ্য এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে আছে। দুই যুগ আগের […]

বিস্তারিত

নারী বিশ্বকাপে ফিফার দ্বিগুণ বরাদ্দ রেকর্ড প্রাইজমানি

আগামী ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ফুটবলের জন্য প্রাইজমানির পরিমাণ একলাফে দ্বিগুণ করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্ব ফুটবলে নারী ও পুরুষের বৈষম্য কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবতা বলছে অন্য কথা। প্রাইজমানি দ্বিগুণ বাড়ানো সত্ত্বেও পুরুষদের বিশ্বকাপের আর্থিক অঙ্কের তুলনায় তা এখনো অনেক পেছনে। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পূর্বঘোষিত ‘লিঙ্গ […]

বিস্তারিত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। সেমিফাইনালে লাল-সবুজের দলটি ১-০ গোলে হারায় আফ্রিকার দেশটিকে। বাংলাদেশের জয়ে একমাত্র গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল। আজারবাইজানের বাকুতে ই-টিয়ার ম্যাচের প্রথম দশ মিনিটে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ গড়লেও গোলের দেখা পাচ্ছিল না। সুযোগ আসে গ্যাবনেরও। তবে দলটির আক্রমণ বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দেয়ার জন্য যথেষ্ট ছিল না। […]

বিস্তারিত

মা হারালেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

ম্যাচ হারলে ফিরতি সুযোগ থাকে জেতার। কিন্তু এবার এমন এক হার দেখলেন লিওনেল স্কালোনি যার কোনো ফিরতি ম্যাচ নেই। সারা জীবনের জন্য যে মাকে হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।গত মঙ্গলবার ৭৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই নানা শারীরিক […]

বিস্তারিত

ফাইনাল খেলার হাতছানিকে চাপ নয়, প্রেরণা হিসেবে দেখছেন শান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ তিন আসরে পারফরম্যান্স ছিল না ভালো। তবে এবার দারুণ কিছুর সামনে বাংলাদেশ। হাতে থাকা ৬ টেস্টের ৪ টিতে জয় ও কমপক্ষে একটিতে ড্র করতে পারলেই ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। যতটা সুযোগের ঠিক ততটাই আবার চাপের। তবে নাজমুল হোসেন শান্তর কাছে তা মনে হচ্ছে না। বাংলাদেশের অধিনায়কের কাছে প্রেরণার মনে হচ্ছে। […]

বিস্তারিত

ব্যালন ডি’অর জিতলেন কেইন: একনজরে বিজয়ীদের পূর্ণ তালিকা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর ২০২৬ জয় করে ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। সোমবার রাতে লন্ডনের বিশ্বখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ৭০তম বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয় স্বর্ণালী এই ট্রফি। প্রতিযোগিতায় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং […]

বিস্তারিত

ব্যালন ডি’অর ২০২৬: কার হাতে উঠছে সোনার বল?

বিশ্ব ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকাঙ্ক্ষিত স্বীকৃতি ‘ব্যালন ডি’অর’। বছরজুড়ে মাঠে খেলোয়াড়দের একক পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট এবং ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়ে অর্জিত সাফল্যের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই ঐতিহাসিক সম্মাননা। ফুটবল বিশ্বের সব আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—কার হাতে উঠতে যাচ্ছে ৭০তম সংস্করণের এই ঝলমলে সোনার বল, আর কাদেরই বা অপেক্ষা করতে […]

বিস্তারিত

চতুর্থবার ফিফা সভাপতি হওয়ার প্রস্তুতি ইনফান্তিনোর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বাণিজ্যিক স্বত্ব নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্ক ও নানা মহলের সমালোচনার মুখেও পিছু হঠছেন না জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। বরং বৈশ্বিক ফুটবলের এই শীর্ষ পদে নিজের আধিপত্য বজায় রেখে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্ব পালনের লক্ষ্যে চতুর্থবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে অংশ […]

বিস্তারিত