ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্নে ভর্তি, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে সৃষ্ট তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৬৩ জন শিক্ষার্থীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, প্রতিদিনের মতোই মাদ্রাসার স্বাভাবিক […]

বিস্তারিত

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে […]

বিস্তারিত

নোয়াখালী কোম্পানীগঞ্জের নতুন কূপে ৯৭.৬৯ বিসিএফ গ্যাস মজুত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন এক অনুসন্ধান কূপে ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) সুসংহত গ্যাস মজুতের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত ‘সুন্দলপুর সাউথ-১’ নামের এই কূপে আনুষ্ঠানিকভাবে অগ্নি প্রজ্বলনের (ফ্লেয়ারিং) মাধ্যমে গ্যাস উত্তোলনের বিষয়টি নিশ্চিত করা হয়। বাপেক্সের প্রাথমিক হিসেব অনুযায়ী, অনুসন্ধান […]

বিস্তারিত

মিরপুরে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: বন্ধ ৫ মেট্রো স্টেশন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ এলাকায় তীব্র আন্দোলন ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। শ্রমিকদের এই বিক্ষোভ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে মিরপুর ও এর আশেপাশের বিস্তৃত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত […]

বিস্তারিত

এক দিনের জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ

রাঙ্গামাটির সাজেক সড়কে চলমান অবরোধ আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল করার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সাজেকে চলমান খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট বিবেচনায় নিয়ে এক দিনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক বাবুধন চাকমা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ২ নভেম্বর থেকে […]

বিস্তারিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বেসরকারিভাবে মির্জা ফয়সলকে বিজয়ী ঘোষণা করেন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ […]

বিস্তারিত

সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। […]

বিস্তারিত

১ নভেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে চলছে নানা ধরনের প্রস্তুতি। রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন ও আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমন ও যাতায়াতের বিষয়ে নতুন নির্দেশনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ […]

বিস্তারিত

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ৩ হাজার পর্যটক উদ্ধার

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণের ঘটনায় আটকা পড়া প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা স্থানীয় লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার […]

বিস্তারিত

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৩০

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী […]

বিস্তারিত