শনিবার, নভেম্বর ২১, ২০২৬

জাতীয়

বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা জারি

সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন দ্রুত পরিশোধে নতুন নির্দেশনা এসেছে। এই আদেশে বকেয়া ভাতা ছাড়ের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দপ্তরের করণীয় স্পষ্ট করা হয়েছে। চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) থেকে সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়। গত ১৫ নভেম্বর ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলামের স্বাক্ষরে আদেশটি প্রকাশ […]

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার […]

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী […]

আন্তর্জাতিক

সুদের হার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের দিকে তাকানোর পরামর্শ

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে সুদের হার বাড়িয়ে দেশকে ধ্বংস করার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডকে রাজনৈতিক আখ্যা দিয়ে তিনি ভারতের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক ফেডারেল রিজার্ভ কাজ করছে। দেশের প্রবৃদ্ধির হার কম থাকার পেছনে তিনি সুদের হার বৃদ্ধিকেই মূল কারণ হিসেবে দায়ী করেছেন। তার মতে, সুদের […]

কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা কেন্দ্র

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে এই দুটি কেন্দ্রের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে। কলকাতা ও শিলিগুড়ির এই ভিসা আবেদন কেন্দ্র দুটি ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে […]

দেশজুড়ে

সাত জেলায় ৪৯ প্লাটুন আনসার মোতায়েন

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলায় নতুন করে আরও সাত […]

খেলা

দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোটের কারণে ছিটকে গেলেন হাসান

দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। কনুইয়ের চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে তাকে। আগামী দ্বিতীয় টেস্টে হাসানকে বিশ্রাম দেওয়া হতে পারে—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বিশ্রাম নয়, চোটই ছিটকে দিল ২৭ বছর বয়সী এই পেসারকে। হাসানের এই সফরের সমাপ্তি শুধু টেস্টেই সীমাবদ্ধ থাকছে না। সীমিত ওভারের সিরিজও আর খেলা হচ্ছে […]

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ফ্রান্স-জাপান প্রতিনিধি

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে সহজ জয় পাচ্ছেন না জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদে নির্বাচিত হতে তাকে এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। ২০২৭ সালের নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপে দিয়ালো। তার পাশাপাশি নির্বাচনী লড়াইয়ে নামছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সাবেক সভাপতি কোজো তাশিমা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় […]

ফিচার

ফুটবল ম্যাচ কেন ৯০ মিনিটের হয়? জানুন অজানা ইতিহাস ও পেছনের গল্প

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও রোমাঞ্চকর খেলা ফুটবল। গোলপোস্টের জালের বল জড়ানোর এই লড়াইয়ের দিকে কোটি কোটি মানুষের চোখ আটকে থাকে ঠিক ৯০ মিনিট। দুটি অর্ধে সমান ৪৫ মিনিট করে বিভক্ত এই খেলায় মাঝখানে থাকে মাত্র ১৫ মিনিটের বিরতি। তবে কখনও কি মনে প্রশ্ন জেগেছে, ফুটবল ম্যাচের নির্ধারিত সময় কেন ঠিক ৯০ মিনিটই করা হলো? কেন […]

ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ৮ স্বৈরশাসক: যাদের অত্যাচারে কেঁপেছিল বিশ্ব

‘ভালোবাসা ও ভয়, দুটিরই পাত্র হওয়া সম্ভব না হলে ভালোবাসার চেয়ে ভয় জাগানোই ভালো’- নিকোলো ম্যাকিয়াভেলির এই কথাটি ইতিহাসের অনেক স্বৈরশাসকের শাসনের সঙ্গে মিলে যায়। ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসকদের ক্ষেত্রে এই কথাটি বেশ মানানসই। বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকেরা নিজেদের জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যুদ্ধ, গণহত্যা, দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতার মতো নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করেছেন। […]

বিশ্বের সবচেয়ে দামি ১০টি ফুটবল দল

একটা সময়ে খেলা ছিল নিছক বিনোদনের। কিন্তু খেলাধুলায় পেশাদারিত্ব আসার পর থেকে কদর বেড়েছে খেলোয়াড়দের। বিশ্বের এই সময়ের সেরা গেম হলো ফুটবল। ফুটবলে সাফল্য পাওয়ার মধ্য দিয়ে অনেকে বনে গেছেন কোটি পতি। আজ আমরা জানার চেষ্টা করব বিশ্বের সবচেয়ে দামি ১০টি দল সম্পর্কে। ১. রিয়াল মাদ্রিদ: ১৪৬ কোটি ইউরো বিশ্বের সবচেয়ে দামি দল এখন রিয়াল […]

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন



    Advertisement

    আইন-আদালত

    শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা […]

    ধর্ষণ মামলা ছাড়া হত্যা-সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

    রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যা-সহ অন্যান্য সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৪টা ২০ মিনিটে […]

    স্বাস্থ্য

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে তিন জন, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক […]

    হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত […]

    হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

    হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত ৬৫ জন এবং ১২৫৪ জনের মধ্যে উপসর্গ মিলেছে। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ১০৪ জন নিশ্চিত হামে মারা গেছে। হাম উপসর্গে মারা […]

    প্রবাস

    আরডিএমএস চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সমন্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু করেছে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ সিস্টেমের উদ্বোধন করা হয়। জাস্টিস অ্যান্ড […]

    কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন, মানতে হবে ৮ ধাপ

    মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়, যা নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৪০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা অনুমোদন দিলে বায়রা ও বিভিন্ন রাজনৈতিক দল একে ‘নতুন সিন্ডিকেট’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বায়রার সাবেক […]