প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা যায়নি। শনিবার (১০ অ‌ক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। আটক‌দের নাম প‌রিচয় তাৎক্ষ‌ণিক জানা সম্ভব হয়‌নি। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর […]

বিস্তারিত

‘মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই। এ দুই পবিত্র স্থান আক্রান্ত হলে সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে, তা দিতে বাংলাদেশ প্রস্তুত। শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের […]

বিস্তারিত

সিনিয়র শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে বিভিন্ন সরকারি স্কুলের এক হাজার ২০ জন সহকারী শিক্ষক স্থান পেয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এ তালিকায় কোনো ধরনের অসংগতি থাকলে উপযুক্ত প্রমাণকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক […]

বিস্তারিত

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১০ অক্টোবর ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রদর্শনীটির আয়োজন […]

বিস্তারিত

অপ্রচলিত বাজারে ৯.৪০% পোশাক রপ্তানি বেড়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। আলোচিত সময়ে এসব বাজারে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৮১ কোটি ১৯ লাখ ডলার। আগের অর্থবছরে প্রথম তিন মাসে এই রপ্তানি আয় হয়েছিল ১৬৫ কোটি ৬৩ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার আয় বেড়েছে ৯ […]

বিস্তারিত

ভারতে বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক হ্রাসের দাবি বাংলাদেশের

ভারতের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় এসব […]

বিস্তারিত

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রবাসীরা বিদেশ থেকে পাঠানো অর্থ জমা রাখা, দেশে ব্যয় ও বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। নতুন ব্যবস্থায় যেসব সুবিধা পাওয়া যাবে: একাধিক ব্যাংকে হিসাব খোলার সুযোগ: অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত […]

বিস্তারিত

বেসরকারি খাতে ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি

দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত জুনে এ খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪.৪৭ শতাংশে। বিনিয়োগে স্থবিরতা, উচ্চ সুদহার, জ্বালানিসংকট ও ব্যাবসায়িক অনিশ্চয়তার মধ্যে ঋণপ্রবাহের এ নিম্নগতি বেসরকারি অর্থনীতির সংকট আরো স্পষ্ট করেছে। উৎপাদন ও কাঁচামাল আমদানি কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণেও আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। এতে নতুন […]

বিস্তারিত

আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল ফ্লাইদুবাই পাইলটের : ইউএই

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফ্লাইদুবাইয়ের এক সহকারী পাইলটের বিরুদ্ধে যাত্রীবাহী বিমান ছিনতাই করে ইসরায়েলের তেল আবিব বিমানবন্দরের টার্মিনালে আছড়ে ফেলার আত্মঘাতী পরিকল্পনার অভিযোগ উঠেছে। এতে যত বেশি সম্ভব মানুষের প্রাণহানি ঘটানোর উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর। শুক্রবার ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামকে (ডব্লিউএএম) এ তথ্য জানান দেশটির অ্যাটর্নি জেনারেল কাউন্সেলর ড. হামাদ […]

বিস্তারিত

অক্টোবর মাসের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৯৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের […]

বিস্তারিত