ইউপি নির্বাচনের তালিকা পুনরায় যাচাই করবে নির্বাচন কমিশন

আগামী বছর ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনা সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকায় কোনো ভুলত্রুটি বা আইনি জটিলতা রয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে সারাদেশের স্থানীয় সরকারের প্রাথমিক এই ধাপে ভোট শুরু […]

বিস্তারিত

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মোংলা থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি শক্তিশালী ও আধুনিক জ্বালানি অবকাঠামো গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন তিনি। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় এক অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত শীর্ষ অবকাঠামো প্রতিষ্ঠান […]

বিস্তারিত

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব: রাষ্ট্রপতি

সম্মিলিত প্রচেষ্টা ও তরুণদের অদম্য শক্তিতে ২০৩৪ সালের মধ্যেই বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন সফল করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর ঐতিহাসিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’-এর উদবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, […]

বিস্তারিত

রোহিঙ্গা সংকট নিরসনে চীনের কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে সৃষ্ট নানামুখী সংকট সমাধানে চীনের সক্রিয় ও কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এক ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত […]

বিস্তারিত

হামের টিকা অনিয়ম: অন্তর্বর্তী সরকারের দায় অনুসন্ধানে তদন্ত কমিশন

হামের টিকা ক্রয়, সরবরাহ ও বিতরণে দীর্ঘসূত্রতা, চরম প্রশাসনিক ব্যর্থতা এবং অনিয়মের মাধ্যমে জনস্বাস্থ্যের ওপর যে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে, তার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের দায়-দায়িত্ব খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গত বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা […]

বিস্তারিত

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর–গজারিয়া সেতু নির্মাণ এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চেয়েছে বাংলাদেশ। ২০২৩-২০২৭ মেয়াদে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) আওতায় এসব প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পগুলোতে সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। অর্থ ও পরিকল্পনামন্ত্রী […]

বিস্তারিত

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আরও চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী রয়েছেন। গত ১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- […]

বিস্তারিত

পোশাক খাতে অস্থিরতা: ১৪৪ উসকানিদাতা চিহ্নিত, গ্রেফতার ৩৮

দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিতিশীলতা ও নাশকতার নেপথ্যে বহুমুখী ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে। একটি গোয়েন্দা সংস্থার নিবিড় অনুসন্ধানে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির উসকানিদাতা হিসেবে মোট ১৪৪ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে বিভিন্ন এলাকার গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সাঁড়াশি […]

বিস্তারিত

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা। বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং […]

বিস্তারিত

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে আসছেন। সফরকালে তিনি বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা খুলনা শহর নতুন সাজে সেজেছে। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা রয়েছেন মাঠে। প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে নগরজুড়ে […]

বিস্তারিত