ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের ঘোষণা

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। পুনর্গঠিত এই বোর্ডের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করা হবে। আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে […]

বিস্তারিত

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ নিয়ে সম্পদ দখল, ভুয়া উত্তরাধিকার দাবি ও জাল পাসপোর্টের মতো জালিয়াতির চেষ্টা প্রতিরোধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়ম ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে চাকরিচ্যুতি, সাময়িক বরখাস্ত, ফৌজদারি মামলা এবং গ্রেফতারের মতো চরম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের […]

বিস্তারিত

তিন দিনের সফরে ঢাকায় চিনের উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদল

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চীনা প্রতিনিধিদলটি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক […]

বিস্তারিত

৫ নভেম্বর খুলনা ও মোংলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র মোংলা বন্দর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর দ্বিতীয় মোংলা সফর; এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন এলাকা পরিদর্শন করেছিলেন। সরকারপ্রধানের এ আগমনকে কেন্দ্র করে দেশের […]

বিস্তারিত

কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

দেশে কর্মক্ষম মানুষের অনুপাত ক্রমাগত বাড়লেও বিশাল এই জনগোষ্ঠীকে উৎপাদনশীল খাতে পূর্ণাঙ্গভাবে যুক্ত করতে পারছে না বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার যে বিশাল সুযোগ রয়েছে, তা কাজে লাগানোর ক্ষেত্রে বেশ পিছিয়ে পড়ার চিত্র উঠে এসেছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস […]

বিস্তারিত

বড়দিনের অনুদান: আবেদন ২ কোটির, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্‌যাপনে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাওয়া অনুদানের পরিমাণ ছাড়িয়ে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকারপ্রধান। দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ সারসংক্ষেপে এই অনুমোদন দেওয়া হয়। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান […]

বিস্তারিত

সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি থাকবে। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আগামী […]

বিস্তারিত

সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথগ্রহণ আজ

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে আজ সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন উপনির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে বিজয়ী এলিজা জামান আজ মঙ্গলবার আইনপ্রণেতা হিসেবে শপথগ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার নির্দিষ্ট সময়ে সংসদ ভবনের স্পিকারের আনুষ্ঠানিক অফিসকক্ষে […]

বিস্তারিত

নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী অক্টোবর মাসের বেতন পেয়েছেন দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গত রবিবার সকাল থেকেই চাকরিজীবীদের স্ব স্ব ব্যাংক হিসাবে নতুন স্কেলের মূল বেতন জমা হতে শুরু করে। অক্টোবরের নিয়মিত বেতনের পাশাপাশি অনেক কর্মকর্তা-কর্মচারী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থও […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক: একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

দেশে সৌরবিদ্যুতের দ্রত বিস্তার নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ এবং সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা এবং হংকংয়ের সাথে অপরাধবিষয়ক পারস্পরিক আইনগত সহায়তা (এমএলএ) চুক্তির খসড়াও অনুমোদন লাভ করেছে। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত […]

বিস্তারিত