যৌথ খতিয়ানের ভূমি কর নিয়ে জটিলতা নিরসনে ৬ নির্দেশনা

যৌথ খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধে হয়রানি-জটিলতা নিরসনে ৬ নির্দেশনা যৌথ মালিকানার খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে হয়রানি ও জটিলতা নিরসনে ছয় দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। যৌথ খতিয়ানের সম্পূর্ণ ভূমির কর একসঙ্গে পরিশোধ করা সম্ভব না হলে বণ্টননামা করে পৃথক খতিয়ান সৃষ্টির সুযোগ রাখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগ গত বুধবার (৯ সেপ্টেম্বর) […]

বিস্তারিত

শেষ হল সংসদের তৃতীয় অধিবেশন, ৬ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশনে ৯টি বৈঠকে ছয়টি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। গত ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হয়। ২৭ আগস্ট থেকে ৯ কার্যদিবস অধিবেশন চলার পর […]

বিস্তারিত

‘বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে’

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার এ আহ্বান জানান। এ সময় সংসদ সদস্যরা মুহুর্মুহু টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই না দেশের জনগণের কাঁধে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসুক। ঠিক তেমনি কোনো বিবেকবান মানুষ, দেশপ্রেমিক রাজনীতিবিদ অবশ্যই চান না আমাদের রাজনৈতিক সংস্কৃতি গালাগালিতে পরিণত হোক। এ জন্য […]

বিস্তারিত

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালু নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থগিত থাকা আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন সার্ভিস নিকট ভবিষ্যতে পুনরায় চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এবারের আন্তর্দেশীয় রেলওয়ে ইন্টারচেঞ্জ মিটিংয়ে (আইজিআরএম) কোনো অ্যাজেন্ডা রাখা হয়নি। ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চ্যানেলে প্রস্তাব পাঠালে এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন মিললে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (১০ […]

বিস্তারিত

আরো চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে আছেন যারা

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে আরো চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংসদের সব কমিটি অর্থাৎ ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হলো। নবগঠিত চারটি কমিটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত […]

বিস্তারিত

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করলে সেটি কণ্ঠভোটে দেন স্পিকার মির্জা হাফিজ উদ্দিন আহমদ। প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব ২০০৩ […]

বিস্তারিত

‘রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য একদম স্পষ্ট, তা হলো নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন। যাতে তারা অধিকার, মর্যাদা এবং তাদের ভবিষ্যতের প্রতি আস্থা নিয়ে বাঁচতে পারে।’ আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত পার […]

বিস্তারিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব

শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করেছে। এদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি তফসিল চূড়ান্ত করার পর নির্বাচন কমিশন সচিব […]

বিস্তারিত

ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক থেকে পদত্যাগ করেছেন বলে খবর দিয়েছে রয়টার্স। ডব্লিউএইচও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালিয়াতির তদন্তের মুখে তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন বলে রাতে রয়টার্সের এ […]

বিস্তারিত

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফরকালে ব্যস্ত সময় কাটাবেন তিনি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক। এই বৈঠকের সম্ভাবনাকে গুরুত্ব দিয়েই […]

বিস্তারিত