কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের নতুন গাইডলাইন, মানতে হবে ৮ ধাপ

মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়, যা নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৪০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা অনুমোদন দিলে বায়রা ও বিভিন্ন রাজনৈতিক দল একে ‘নতুন সিন্ডিকেট’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বায়রার সাবেক […]

বিস্তারিত

সাগরপথে ইউরোপে ২৬ শতাংশ বাংলাদেশি, চলতি বছরে মৃত্যু ১৬৬৮ অভিবাসীর

  চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে ভূমধ্যসাগরে অন্তত এক হাজার ৬৬৮ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। সমুদ্র পাড়ি দেওয়ায় শীর্ষে রয়েছেন বাংলাদেশ, ইরিত্রিয়া, সুদান, পাকিস্তান ও মিসরের অভিবাসীরা। ঝুঁকিপূর্ণ নৌযাত্রা এবং সমুদ্রে উদ্ধার তৎপরতায় বাধা এই সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ […]

বিস্তারিত

মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

  মালয়েশিয়ায় দুই দিনের দেশব্যাপী বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ ১ হাজার ৪৩ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক এলাকা ও বিদেশিদের আনাগোনার স্থানগুলোতে পরিচালিত অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন […]

বিস্তারিত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

  সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, পিতা- […]

বিস্তারিত

আরব আমিরাতে প্রবাসীরা সঙ্কটে: পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল

  আবুধাবি প্রবাসী নোয়াখালীর তাহের হোসেনের গল্পটা যেন এক টুকরো স্বপ্নভঙ্গের কাহিনী। আট বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের একটি লন্ড্রি দোকানে কাজ করেন তিনি। দুই বছর পর স্ত্রী-সন্তান আর বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে এক মাসের ছুটি কাটিয়ে রুটির তাগিদে ফিরছিলেন কর্মস্থলে। বাংলাদেশের ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে আবুধাবি বিমানবন্দরে পৌঁছেই ধস নেমে আসে তাঁর জীবনে। ইমিগ্রেশন […]

বিস্তারিত

আগামী মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যে ১০ সুবিধা

  প্রবাসীদের জন্য সরকার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। এই কার্ডে প্রবাসীরা ১০টি সুবিধা পাবেন। আগামী মাসে পরীক্ষামূলকভাবে এই কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এই সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে জানানো হয়, আগামী মাসের মধ্যে সরকারের ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম […]

বিস্তারিত

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো যে চাঞ্চল্যকর তথ্য

  ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় পরকীয়াজনিত বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তার ছবি প্রকাশ করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের পার্কসংলগ্ন এলাকায় […]

বিস্তারিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত

  কাতারে চানিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার। রোববার (২১ জুন)বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম। তিনি জানান, রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যা বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট। […]

বিস্তারিত

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

  জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা সেখানে বৈধ হতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জর্ডানের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো অবৈধ শ্রমিক […]

বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

  স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের খসড়া বিধিমালা ও আচরণবিধিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে এসব নির্বাচন দলীয় প্রতীক ছাড়া নির্দলীয় ভিত্তিতে আয়োজনের বিধানও বহাল রাখা হয়েছে। সিদ্ধান্তের ব্যাখ্যায় ইসি বলেছে, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো, তা সংগ্রহ ও যাচাই করা এবং নির্ধারিত সময়ের মধ্যে […]

বিস্তারিত