প্রথম চলচ্চিত্রে পর্দায় আসার সময় বলিউড নায়িকাদের চেহারায় ছিল এক ধরনের সারল্য, আর সাজপোশাকে ধরা পড়ত নিজ নিজ সময়ের ছাপ। দীর্ঘ পথচলায় বদলে গেছে তাঁদের অভিনয়ের ধরন, রূপ, ফ্যাশন ও ব্যক্তিত্ব। কেউ দুই দশকের বেশি সময় পেরিয়ে এসেছেন, কেউ আবার এখনও ক্যারিয়ারের ব্যস্ত সময়ে রয়েছেন। অভিনয় জীবনের শুরুর দিকের সঙ্গে বর্তমান সময়ের তুলনায় বলিউডের জনপ্রিয় নায়িকাদের পরিবর্তনের চিত্র তুলে ধরা হলো—
কাজল:
১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে এলেও ‘বাজিগর’ দিয়ে জনপ্রিয়তা পান কাজল। এরপর ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতে দর্শকের মন জয় করেন। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করা কাজলের চেহারায় শুরুর সময়ের তুলনায় এখন অনেক বেশি পরিণত ভাব এসেছে।
ঐশ্বর্যা রাই বচ্চন:
করিশ্মা কাপুর:
প্রিয়াঙ্কা চোপড়া:
প্রীতি জিন্টা:
করিনা কাপুর খান:
বিদ্যা বালন:
ছোট পর্দার ‘হাম পাঁচ’ এবং বাংলা ছবি ‘ভাল থেকো’র পর হিন্দিতে ‘পরিণীতা’ দিয়ে পরিচিতি পান বিদ্যা। ‘ডার্টি পিকচার’, ‘কহানি’ ও ‘শেরনি’র পর চরিত্রনির্ভর কাজে মনোযোগী এই অভিনেত্রীর সাজ ও ব্যক্তিত্বে এসেছে পরিণত পরিবর্তন।
শিল্পা শেঠি:
১৯৯৩ সালে ‘বাজিগর’-এ পার্শ্বচরিত্র দিয়ে শুরু করে ‘ধড়কন’, ‘ফির মিলেঙ্গে’ ও ‘লাইফ ইন আ মেট্রো’তে অভিনয় করেন শিল্পা। সিনেমা ও টিভি রিয়েলিটি শোয়ের পাশাপাশি ফিটনেস ও যোগব্যায়ামে সক্রিয় শিল্পার সাজ, ফিটনেস ও ফ্যাশনে বড় পরিবর্তন চোখে পড়ে।
সুস্মিতা সেন:
দীপিকা পাড়ুকোন:
মডেলিং ও কন্নড় ছবি ‘ঐশ্বর্য’ পেরিয়ে ‘ওম শান্তি ওম’ দিয়ে হিন্দি সিনেমায় নজর কাড়েন দীপিকা। ‘পিকু’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘পাঠান’-এর পর মাতৃত্ব ও অভিনয়—উভয় দিকেই সক্রিয় দীপিকার চেহারায় এসেছে আরও আত্মবিশ্বাসী রূপ।
ক্যাটরিনা কাইফ:
২০০৩ সালে ‘বুম’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করলেও ‘নমস্তে লন্ডন’, ‘নিউ ইয়র্ক’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ দিয়ে সাফল্য পান ক্যাটরিনা। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রসাধনী প্রতিষ্ঠান সামলানো ক্যাটরিনার সাজ, ফ্যাশন ও উপস্থিতিতে বড় পরিবর্তন এসেছে।
লারা দত্ত:
২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতায় জয়ের পর ‘আন্দাজ’ দিয়ে সিনেমায় আসেন লারা। ‘পার্টনার’, ‘হাউসফুল’, ‘বেল বটম’ ও ‘রামায়ণ’-এ দেখা যাওয়া এই অভিনেত্রীর সাজে এখন পরিণত রুচির ছাপ লক্ষণীয়।
রানি মুখার্জি:
আলিয়া ভাট:
‘সংঘর্ষ’-এ শিশুশিল্পী হিসেবে দেখা গেলেও ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন আলিয়া। ‘হাইওয়ে’, ‘রাজি’ ও ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর শুরুর গোলগাল চেহারা থেকে এখন পরিণত ও ছিমছাম লুকে ধরা দেন তিনি।
দিয়া মির্জা:
২০০০ সালে খেতাব জয়ের পর ২০০১ সালে ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ দিয়ে অভিনয়ে আসেন দিয়া। ‘দস’ ও ‘সঞ্জু’র পর অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিবেশবিষয়ক কাজে যুক্ত দিয়ার ব্যক্তিত্বে এসেছে স্পষ্ট পরিবর্তন।
কঙ্গনা রনৌত:
