আকর্ষণীয় কর ছাড় সুবিধা: ৩ মাসে সাড়ে ১২ লাখের বেশি আয়কর রিটার্ন জমা

সময়মতো আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় করের ওপর সরকারি ছাড়ের ঘোষণায় করদাতাদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সময়োপযোগী এই প্রণোদনা উদ্যোগের ফলে চলতি ২০২৬-২৭ করবর্ষের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রেকর্ডসংখ্যক ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমা পড়েছে। এই তিন মাসে মোট ১২ লাখ ৫৩ হাজার করদাতা তাদের বার্ষিক আয়ের […]

বিস্তারিত

১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) রাষ্ট্রায়ত্ব সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার নতুন সময়সূচি যথাসময়ে জানানো […]

বিস্তারিত

রিয়াদে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দেশে ফিরছেন আটকা পড়ারা

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহত বাংলাদেশিদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বিমানবন্দরটির কার্যক্রম সাময়িক স্থগিত হওয়ায় সেখানে পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের অন্য বিমানবন্দর হয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং […]

বিস্তারিত

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান

আবুধাবি টেস্টে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। জিততে হলে শেষ দিনে তাদের করতে হবে আরও ৩৪৭ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। ৪৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। চা বিরতির পর ২ উইকেটে ৫১ রান […]

বিস্তারিত

আমিই ইতিহাসের সেরা, দাবি রোনালদোর

নিজেকে ইতিহাসের সর্বকালের সেরা ও সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি, পেলে কিংবা দিয়েগো ম্যারাদোনার ভক্তদের পছন্দকেও সম্মান করেন পর্তুগিজ তারকা। তবে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে তার মনে কোনো সংশয় নেই। সম্প্রতি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, মানুষ তার বর্তমান ফর্ম ও গোলের রেকর্ডকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। ক্লাব ও জাতীয় দলের হয়ে […]

বিস্তারিত

নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের এক ব্যতিক্রমী ভূমিকায় মুগ্ধ নেটিজেনরা। নিজের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের সূচনায় শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকেননি ‘স্পাইডার-ম্যান’ তারকা, বরং তার বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও পালন করেছেন। নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও দেখা গেছে তাকে। প্রাক্তন দম্পতির এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। খবর এন্টারটেইনমেন্ট উইকলি ও এনডিটিভির। […]

বিস্তারিত

অক্টোবরের ১১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১৭ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৬০ ডলার রেমিট্যান্স। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত […]

বিস্তারিত

৩ মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শাংশ

২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এ সময়ে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলারে। দেশে ক্রিয়াশীল বিদেশিদের বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগ আয় বাড়ায় এ প্রবৃদ্ধি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য […]

বিস্তারিত

জ্বালানি খাতের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। দুই পক্ষের মধ্যে একটি কাঠামোগত চুক্তি নিয়েও কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশগ্রহণের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

বিস্তারিত

আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে সরকার আশাবাদী : অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী ও অর্থনৈতিক বিভিন্ন সংস্কারে সঙ্গে বর্তমান সরকার একমত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ৮টায় থাইল্যান্ডের ব্যাঙ্ককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত […]

বিস্তারিত