ম্যাচ হারলে ফিরতি সুযোগ থাকে জেতার। কিন্তু এবার এমন এক হার দেখলেন লিওনেল স্কালোনি যার কোনো ফিরতি ম্যাচ নেই।
স্কালোনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২০২৪ সালের সেপ্টেম্বরে কোপা আমেরিকা জয়ের পর মা-বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছিলেন, ‘তারা এখন আর আগের অবস্থায় নেই, যেমনটা আমরা তাদের দেখতে চাই। বিশ্বকাপ জয়ের পর পুরো বছরজুড়েই বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। কারণ, আমি জানি আমাদের এই সাফল্যে তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতেন। আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে পেরেছেন কি না, সেই ভাবনা আমাকে সব সময় তাড়িয়ে বেড়াবে। তারা আমাদের সাফল্যে আনন্দ পেয়েছেন—এটা জানতে পারাই হতো জীবনের সবচেয়ে বড় উপহার।’
