পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম কার্যকর হবে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে। ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হবে। এর আগে ডিজেল ১১৫, […]

বিস্তারিত

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক, এনবিআরের আদেশ জারি

দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি, অটোমেশন জোরদার এবং কর ফাঁকি রোধে একটি বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের গুরুত্বপূর্ণ ১১টি শিল্প ও সেবা খাতের জন্য ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করা সম্পূর্ণ বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনামূলক প্রজ্ঞাপন ও আদেশ জারি করা […]

বিস্তারিত

সেতুর টোল দুর্নীতি, হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। […]

বিস্তারিত

যে কারণে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে এশিয়ান গেমসের সোনার পদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে এসেছে আরেকটি খবর—নিগার সুলতানা জ্যোতি আর টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করতে চান না। তবে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের পেছনে বিসিবির সঙ্গে দূরত্ব কিংবা কোনো অভিমান নেই বলে জানিয়েছেন জ্যোতি। তার এই সিদ্ধান্তের মূল কারণ, ব্যাটার হিসেবে নিজের খেলায় আরো […]

বিস্তারিত

অপ্রতিমের নির্মম মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ, বিচারের দাবি

বয়স মাত্র ১৩ বছর। সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম মুঠোফোনে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসত। কিন্তু ছবি তোলার শখটাই যে তার জীবনের শেষ অধ্যায় হয়ে যাবে, তা কে জানত! গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলেও মায়ের আইফোনটি নিয়ে সেই উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছিল সে। কিন্তু আর ফেরা হয়নি। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে […]

বিস্তারিত

যে তিন শর্তে যুদ্ধের ইতি চায় ইরান

চলমান যুদ্ধের ইতি টানতে আলোচনায় ফিরতে চায় ইরান। প্রথম পদক্ষেপ হিসেবে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের নেতারা। শর্তগুলো হলো—মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেয়া এবং মার্কিন বন্দর অবরোধ তুলে নেয়া। সংবাদ মাধ্যম আলজাজিরাকে এসব তথ্য দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই । তিনি বলেছেন, কাতার ও […]

বিস্তারিত

ইরান যুদ্ধে কত খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের, জানাল পেন্টাগন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে বলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র দুটি জানায়, আইনপ্রণেতাদের পেন্টাগন জানিয়েছে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে খরচ হয়েছে ৪ হাজার ৩৬০ কোটি ডলার। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানির জন্য আরও ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। […]

বিস্তারিত

৩৫ সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর এবারের সফরে জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, […]

বিস্তারিত

গ্রামীণ অর্থনীতি ডিজিটাল হলেই টেকসই উন্নয়ন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে শক্তিশালী ইন্টারনেট, ‘এক নাগরিক, এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে। শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। শনিবার রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ‘আর্থিক […]

বিস্তারিত

নিলামযোগ্য পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ কাস্টমস হাউসের

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড, শেড ও সংরক্ষণস্থলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম হওয়া ও নিলামযোগ্য পণ্য দ্রুত খালাসে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। নিলামের মাধ্যমে বিক্রয় আদেশ পাওয়ার পরও যেসব পণ্য খালাস নেওয়া হয়নি, সেগুলো গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে খালাস নিতে সংশ্লিষ্ট বিডারদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম […]

বিস্তারিত