ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

খেলা স্পেশাল

২০০২ ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালের কথা মনে আছে?

লর্ডসে ইংল্যান্ডের দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারত। এরপর যুবরাজ সিং ও মোহাম্মদ কাইফের বীরত্বে ইংল্যান্ডকে চমকে দেয় সৌরভ গাঙ্গুলীর দল।

চ্যাম্পিয়ন হওয়ার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়াতে থাকার দৃশ্য এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে আছে।

দুই যুগ আগের স্মৃতি হঠাৎ মনে করিয়ে দেওয়ার কারণ, এত দিন সেটাই ছিল কোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

লাহোরে আজ সেই রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য ৯ বল ও ৩ উইকেট হাতে রেখে টপকে গেল স্বাগতিকরা।

গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরি ও পবন রত্নায়েকের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৫ রান তুলেছিল শ্রীলঙ্কা।

Fakhar

ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ফখর জামান। ছবি: পিসিবি

রান তাড়ায় মাত্র ১৪ রানে মাজ সাদাকাত ও বাবর আজমের উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে এরপর ফখর জামানের বীরোচিত সেঞ্চুরি (৯৯ বলে ১২৭), আরাফাত মিনহাসের ঝোড়ো ফিফটি (৩১ বলে ৬১) ও হাসান নেওয়াজের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ভারতের ২৪ বছর আগে রেকর্ড বসাল পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *