ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : মেসি

খেলা স্পেশাল
 

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়নি তাদের।

পুরো বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা লিওনেল মেসির হৃদয় তাই পুড়ছে।

ক্ষতাটা এতটাই গভীরে তা শুকাতে সময় লাগবে বলে এক খোলা চিঠিতে এমনটিই জানিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের মেডেল পরিহত এক ছবি দিয়ে ম্যাচ হারার পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কষ্টটা অনেক গভীর, এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে সব ভালো অভিজ্ঞতাগুলো আঁকড়ে ধরে রাখতে চাই।

যেসব ম্যাচে আমরা নিজেদের সর্বস্ব নিংড়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েছি সেসব মুহূর্ত চিরকাল আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে।’

দলকে সমর্থন দিয়ে আসা আর্জেন্টাইনদের ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ‘পুরো দেশের সমর্থন সবসময় মনে রাখব। তাদের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পরিশ্রম ও চেষ্টায় আরও একবার আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিতে পেরেছি আমরা। আজ আমরা কী অর্জন করেছি তা হয়তো অনুধাবন করা কঠিন… তবে এই দলটি সত্যিই টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে।

প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’

আর্জেন্টিনা আরও একবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পেরেছে বলে জানান মেসি। সঙ্গে স্পেনকে অভিনন্দন জানিয়ে খোলা চিঠি শেষ করেছেন তিনি। ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘আরও একবার, দেশ হিসেবে একত্রিত হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগাভাগি করে ঐক্যবদ্ধ হয়েছি। সেই সঙ্গে, বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

এবারের বিশ্বকাপই মেসির ক্যারিয়ারের শেষ হতে পারে। বয়সটা যে ৩৯ হয়েছে। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নেও ছন্দে ছিল না ভাটা। তার প্রমাণ এবারের বিশ্বকাপ। পুরো টুর্নামেন্টে ৮ গোলের পাশাপাশি ৪ টিতে সহায়তা করেছেন। সবমিলিয়ে তার বিশ্বকাপ ক্যারিয়ারে গোল ২১টি। অ্যাসিস্ট ২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *