বাকাসের নতুন সভাপতি শাহীন, মহাসচিব মাহবুব

অর্থনীতি স্লাইড

বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের তৃতীয় শ্রেণির নির্বাহী কর্মচারী সমিতির (বাকাস) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহীন মিয়া সভাপতি এবং সাব-ইন্সপেক্টর মাহবুব হোসাইন মহাসচিব নির্বাচিত হয়েছেন।

রাজধানীর কাকরাইলে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন প্রক্রিয়া শেষে কমিশনার মো. শামস উদ্দিন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সব সদস্যকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও শপথবাক্য পাঠ করান।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে অর্থ সম্পাদক পদে মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু রায়হান শাওন, প্রচার সম্পাদক পদে মো. মাহাবুবর রহমান, দপ্তর সম্পাদক পদে যাকারিয়া জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রুকনুজ্জামান এবং আইন ও কল্যাণ সম্পাদক পদে শাকিল হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।

এই কার্যনির্বাহী পরিষদ আগামী ২ বছর বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পেশাগত স্বার্থরক্ষা, সংগঠনটির সার্বিক প্রশাসনিক পরিচালনা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব প্রদান করবে।

জমকালো এই শপথ গ্রহণ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকাসের বিদায়ী ও জ্যেষ্ঠ নেতারা। তাঁদের মধ্যে বাকাস সভাপতি রাজস্ব কর্মকর্তা শ্যামল মাহবুব, সিনিয়র সহ-সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিউল বসর, সংগঠনের সাবেক সভাপতি মো. সালেক খান ও মো. আবু শিহান এবং সাবেক মহাসচিব মো. আলহেলাল তাজ, মো. মাইনুদ্দিন ও মো. মোزام্মেল হক অন্যতম।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সুসংগঠিতভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন ঢাকাস-দক্ষিণ (ঢাকা) শাখার প্রতিনিধি মিঠুন চন্দ্র সাহা এবং ঢাকাস-পূর্ব (ঢাকা) শাখার প্রতিনিধি শায়লা জামান। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও একতা নিয়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন ঢাকাস-দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এবং ঢাকাস-উত্তর শাখার নেতা মিঠুন গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *