ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী

  দেশে দেড় মাস ধরে ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী। এর মধ্যে দেশের সব জেলায় রোগটির বিস্তার ঘটেছে। আক্রান্ত হচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশুও। তাদের সংখ্যা ৫৮৪, যা মোট রোগীর ৬ শতাংশ। দেখা গেছে, ১৫ বছরের কম বয়সী আক্রান্তদের মধ্যে শিশু রয়েছে প্রতি পাঁচজনে একজন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক তথ্য বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার […]

বিস্তারিত

বিআইএন বাধ্যতামূলক করতে এনবিআরের নতুন উদ্যোগ

  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করজাল সম্প্রসারণ, ভ্যাট ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং দেশের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগে নতুন মাত্রা যোগ হয়েছে। ভুয়া, অঘোষিত কিংবা করের আওতার বাইরে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করতে এবার একাধিক সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, […]

বিস্তারিত

হৃদয়ের সিনেমায় নুসরাত ফারিয়া, শুটিং শুরু আগস্টে

  ‘বরবাদ’ ও ‘রাক্ষস’ নির্মাণের মাধ্যমে ঢালিউডে আলোচনার কেন্দ্রে উঠে আসা তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার পা রাখছেন ওটিটি দুনিয়ায়। প্রথমবারের মতো তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম। আর এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। প্রেক্ষাগৃহে সফল দুটি সিনেমার পর হৃদয়ের নতুন প্রথম ওয়েব ফিল্মের সম্ভাব্য নাম […]

বিস্তারিত

বিশ্বকাপ ফাইনালের ভাগ্য নির্ভর করছে রেফারির ওপর!

  বিশ্বকাপের ফাইনালের আগে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা দাবি করেছেন, রেফারি যদি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে শিরোপা জিতবে স্পেন। স্পেনের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান লাপোর্তা। তিনি বলেন, শুরু থেকেই তিনি স্পেনের পক্ষেই আছেন এবং তার বিশ্বাস, নিরপেক্ষ রেফারিং হলে লা রোহার শিরোপা জয়ের সম্ভাবনাই […]

বিস্তারিত

সরকারি প্রতিবেদন: ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ অর্থনৈতিক সংকট বাড়াতে পারে

  বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ, ব্যাংক খাতের খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা, আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত—সব মিলিয়ে অর্থনৈতিক পরিস্থিতি ইতোমধ্যেই জটিল হয়ে উঠেছে। এমন বাস্তবতায় সরকারের একটি নতুন মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের নভেম্বর মাসে […]

বিস্তারিত

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

  মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে গেছে।  এতে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। যদিও এখনো ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে জাতিসংঘ বলছে, এই নৌকাডুবি সংঘাত ও নির্যাতনের মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক সংকটেরই আরেকটি উদাহরণ। বৃহস্পতিবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে […]

বিস্তারিত

পিউ গবেষণা: বিশ্বে চীনের গ্রহণযোগ্যতা এখন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি

  বিশ্বের অনেক দেশে এখন যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে বেশি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক বৈশ্বিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ২০০২ সাল থেকে পরিচালিত জরিপের ইতিহাসে এবারই প্রথম এত বেশি দেশে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব দেখা গেল। পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে চীন […]

বিস্তারিত

আইআরজিসিকে নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করার জেরে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বুধবার (১৫ জুন) ইরান যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এই পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং বিষয়টি উপেক্ষা করা হবে না। […]

বিস্তারিত

ফটিকছড়িতে চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ

  চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সব এলাকার মানুষের সুবিধার্থে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালন করছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ-এর ডাকে এই কর্মসূচি চলছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হরতাল ও অবরোধের ফলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং […]

বিস্তারিত

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান ও বিশেষ দূত হলেন রাবাব ফাতিমা

  আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত হিসেবে বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানা যায়, গতকাল বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। বিবৃতিতে বলা হয়, […]

বিস্তারিত