৬ জেলায় ঝরতে পারে বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

  দেশের ৬ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজার […]

বিস্তারিত

ভারতে হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ, ঢাকার ক্ষোভ

  ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লির সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। সরকার বলেছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আয়োজনের সম্ভাব্য […]

বিস্তারিত

গ্যাস সংকটে পোশাক উৎপাদন ৩০-৪০% কমেছে: বিজিএমইএ

  গ্যাস সংকটের কারণে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, চলমান গ্যাস সংকট পোশাক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহ ধরে জ্বালানি সংকটের প্রভাবে উৎপাদনে উল্লেখযোগ্য পতন ঘটেছে। মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে […]

বিস্তারিত

‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ

  আজ ৫ আগস্ট। জুলাই বিপ্লবীদের ভাষায় ‘৩৬ জুলাই’। দুই বছর আগে এই দিনে দেড় দশকের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থান। শিক্ষার্থী-শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত সেই বিজয় আজ স্মরণ করছে গোটা দেশ। রাষ্ট্রীয় ছুটি, পুষ্পস্তবক অর্পণ, স্মৃতি জাদুঘর উদ্বোধন আর শহীদপরিবারকে সংবর্ধনায় পালিত হচ্ছে দিবসটি। অনেকে অনেক বিশেষণে এই বিপ্লবকে […]

বিস্তারিত

৫ আগস্ট ঘিরে পুলিশ ও র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

  ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে নজরদারি। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া […]

বিস্তারিত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ইভেন্টের সঙ্গে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই’

  ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, ৫ আগস্ট (আজ) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্য বা মিডিয়া ইভেন্টের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ একটি বেসরকারি গণমাধ্যমের আয়োজন এবং সেখানে প্রকাশিত মতামতের দায় নয়াদিল্লির নয়। উল্লেখ্য, নয়াদিল্লির ফরেন করসপন্ডেন্টস ক্লাব অব […]

বিস্তারিত

হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ: মার্কিন অর্থমন্ত্রী

  আগামী দুই দিনের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  আমার মনে হয় আজ বা কালকের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া এবং […]

বিস্তারিত

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

  শিল্প খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, গত […]

বিস্তারিত

দুই দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় আগামী ৫ ও ৬ আগস্ট ক্যাম্পাসে কড়া নিরাপত্তার ঘোষণাসহ তিন সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। উপাচার্য বলেন, আগামী ৫ […]

বিস্তারিত

আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না রূপপুরের বিদ্যুৎ

  চলতি আগস্টেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার লক্ষ্য ছিল, তবে তা আর সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন হলেও পরবর্তী ধাপে অগ্রসর হতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) ‘বি-২’ কমিশনিং লাইসেন্স এখনো পাওয়া যায়নি। এই লাইসেন্স ছাড়া বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব নয়। […]

বিস্তারিত