দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর: বাংলাদেশের ৯৭% পণ্যে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

  দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট-সেপা) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য একই সুবিধার আওতায় আসবে। মঙ্গলবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে সেপা চুক্তি স্বাক্ষর হয়। পরে […]

বিস্তারিত

এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট

  আগামী ১৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর, ভ্যাট ও কাস্টমস—এই তিনটি রাজস্ব খাতকে এক প্ল্যাটফর্মে এনে ব্যবস্থার দুর্বলতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ছাড়াও সম্মেলনে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ […]

বিস্তারিত

অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না: প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা জানি। আমরা সেই সমস্যাকে চিহ্নিত করতে চাই। সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জুলাই আন্দোলন নিয়ে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন। […]

বিস্তারিত

৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

  জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন। পরদিন ৬ আগস্ট, বৃহস্পতিবার থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত […]

বিস্তারিত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা চলার মধ্যে দুই দেশের স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ায় অন্তত ১৬ জন এবং ইউক্রেনে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানায়, মস্কো অঞ্চলে ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আরো ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন […]

বিস্তারিত

৫ আগস্ট উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার

  আগামী ৫ আগস্ট ‌‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার প্যাট্রলিং জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন […]

বিস্তারিত

নিলাম বিলম্বে বন্দরে ১০ হাজার কনটেইনারের স্তূপ

  নিলামযোগ্য পণ্যভর্তি প্রায় ১০ হাজার কনটেইনার এবং আরও প্রায় ৩ হাজার খালি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চরম চাপের মধ্যে রয়েছে। এসব কনটেইনার বন্দরের বড় অংশজুড়ে জায়গা দখল করে থাকায় পণ্য হ্যান্ডলিং কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত নিলাম প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্বও। আইনি জটিলতা, নিলামের ধীরগতি, কাস্টমসের হয়রানি, অযাচিত […]

বিস্তারিত

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬ বাতিল

  ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ১৯৯৪ সালের আদেশ অনুযায়ী প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং সেসব ওষুধের সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে। সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ১৫তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার জানিয়েছে, নিরাপদ, কার্যকর, […]

বিস্তারিত

জুলাই মাসে রেকর্ড ৪৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি

  সদ্য সমাপ্ত জুলাই মাসে দেশের সার্বিক পণ্য রপ্তানিতে অর্জিত হয়েছে ৪৭২ কোটি মার্কিন ডলার। যদিও এটি বিগত এক বছরের (১২ মাস) মধ্যে একক কোনো মাসে অর্জিত সর্বোচ্চ রপ্তানি আয়, তবুও গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির সূচক দেখাচ্ছে নিম্নমুখী প্রবণতা। মূলত আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক এবং কৃষি প্রক্রিয়াজাত পণ্যের প্রবৃদ্ধি কমে […]

বিস্তারিত

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এ গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা […]

বিস্তারিত