নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে ফের উত্তেজনা বাড়ছে। একদিকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা ও পালটা হামলা চলছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস। সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানে ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস। একই সঙ্গে কোনো কারণেই ইরান ভ্রমণ না করার জন্য […]

বিস্তারিত

‘সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য অনেকাংশেই নির্ভর করছে স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর। সে জন্য সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন। সরকারি হাসপাতালের বরাদ্দ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ […]

বিস্তারিত

দুদক কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারীদের জন্য একটি স্বস্তিদায়ক ও আনন্দদায়ক সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেলের ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখা থেকে গত ২ সেপ্টেম্বর এই সংক্রান্ত আদেশ জারি করা হয়, যা পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর […]

বিস্তারিত

আইএলওর প্রতিবেদন: উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী

একই শ্রমবাজারে কাজ করেও বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় গড়ে ২২ থেকে ২৫ শতাংশ কম মজুরি পান। অর্থাৎ একজন পুরুষ মাসে ১ হাজার টাকা আয় করলে একই ধরনের কাজে একজন নারীর গড় আয় ৭৫০ থেকে ৭৮০ টাকা। শিক্ষা, বয়স, পেশা ও কাজের ধরন বিবেচনায় নেওয়ার পরও এই মজুরি ব্যবধানের যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না। অন্যদিকে, উচ্চশিক্ষিত […]

বিস্তারিত

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডারভর্তি লরির কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের পর কারখানায় আগুন লেগে যায়। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার প্রীতি গ্রুপের এফএনএফ কারখানায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম রাত সাড়ে ১২টায় বলেন, আগুনের এ ঘটনায় প্রথমে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া […]

বিস্তারিত

পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম কার্যকর হবে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে। ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হবে। এর আগে ডিজেল ১১৫, […]

বিস্তারিত

সেতুর টোল দুর্নীতি, হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ১০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। […]

বিস্তারিত

যে তিন শর্তে যুদ্ধের ইতি চায় ইরান

চলমান যুদ্ধের ইতি টানতে আলোচনায় ফিরতে চায় ইরান। প্রথম পদক্ষেপ হিসেবে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের নেতারা। শর্তগুলো হলো—মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেয়া এবং মার্কিন বন্দর অবরোধ তুলে নেয়া। সংবাদ মাধ্যম আলজাজিরাকে এসব তথ্য দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই । তিনি বলেছেন, কাতার ও […]

বিস্তারিত

ইরান যুদ্ধে কত খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের, জানাল পেন্টাগন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে বলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগন। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র দুটি জানায়, আইনপ্রণেতাদের পেন্টাগন জানিয়েছে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে খরচ হয়েছে ৪ হাজার ৩৬০ কোটি ডলার। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানির জন্য আরও ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। […]

বিস্তারিত

৩৫ সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর এবারের সফরে জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, […]

বিস্তারিত