এইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী

দেশের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ইতিহাসের অন্যতম ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে। ১২ লাখ ৪০ হাজারের বেশি পরীক্ষার্থীর প্রায় অর্ধেকই অকৃতকার্য হয়েছেন। বিশেষ করে ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের এই নজিরবিহীন ফেলের ঘটনা শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে। গত ২২ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইংরেজিতে আড়াই লাখ, […]

বিস্তারিত

নতুন পে স্কেল: অনেকে পাচ্ছেন না ৩ মাসের বকেয়া যে কারণে

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন ও তিন মাসের বকেয়া পরিশোধের প্রস্তুতি নিলেও, প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ে অনেকেই এই সুবিধা পাচ্ছেন না। বেতন নির্ধারণের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না হওয়ায় আপাতত পুরোনো কাঠামোতেই বেতন পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা, যা পরবর্তী সময়ে সমন্বয় করা হবে। বেতন নির্ধারণে ধীরগতি ও প্রশাসনিক জটিলতা সরকারের পক্ষ থেকে […]

বিস্তারিত

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বৃদ্ধি

চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা রাজস্ব সুরক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা মিথ্যা ঘোষণার সন্দেহে ৪৬৭টি আমদানি চালান জব্দ করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯.৪ শতাংশ বেশি। রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস তদারকি […]

বিস্তারিত

ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের শুধু অকৃতকার্য বিষয়গুলোতেই পরীক্ষা দিতে হবে। এবারের পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে […]

বিস্তারিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮.৮৩ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে। এ বছরের এইচএসসি […]

বিস্তারিত

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে ফ্লাইট চলাচলে তীব্র বিধিনিষেধ আরোপ করায় মারাত্মক সংকটে পড়েছে ঢাকা-সৌদি রুট। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ১৫৯টি ফ্লাইট বাতিল এবং স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদি আরবগামী ২২ হাজার ৭২১ জনেরও বেশি প্রবাসী ও বিমানযাত্রী। পরিস্থিতি সামাল দিতে বেসামরিক বিমান […]

বিস্তারিত

ইনানীতে অনবরত জ্বলছে গ্যাস, রিলিফ কূপ খননের সিদ্ধান্ত: পেট্রোবাংলা

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভ থেকে আচমকা অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমন ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে। টানা চার দিন ধরে জ্বলতে থাকা এই আগুন নিয়ন্ত্রণে না আসায় পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক রূপ নিচ্ছে। অগ্নিকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলের ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করে সাধারণ […]

বিস্তারিত

এক দিনের জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ

রাঙ্গামাটির সাজেক সড়কে চলমান অবরোধ আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল করার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সাজেকে চলমান খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট বিবেচনায় নিয়ে এক দিনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক বাবুধন চাকমা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ২ নভেম্বর থেকে […]

বিস্তারিত

আগামী মাসেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বায়েরার অনুমোদন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান কেন্দ্রটির ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার এই ইউনিটে প্রাথমিক উৎপাদন কার্যক্রমের অনুমোদন দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং শেষে আগামী মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। রূপপুর পারমাণবিক […]

বিস্তারিত

আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মাধ্যমে পরীক্ষাটিতে অংশ নেওয়া সারাদেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ […]

বিস্তারিত