পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি, ষষ্ঠ থেকে ভর্তি পরীক্ষা

সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা হবে ১০০ নম্বরের। সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা, ২০২৬-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। খসড়াটি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর […]

বিস্তারিত

সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বাকি চার কর্মকর্তা হলেন– সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক উপকমিশনার রাজীব দাস, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দু্ই কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ […]

বিস্তারিত

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ […]

বিস্তারিত

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, নিরাপদ আশ্রয়ে ১৯ লাখ মানুষ

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে বিপর্যস্ত জাপানের রাজধানী টোকিও। সোমবার আঘাত হানা ঘূর্ণিঝড়টির প্রভাবে ছয়টি প্রশাসনিক অঞ্চলের ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার পরিবার। কানাগাওয়া প্রশাসনিক অঞ্চলে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ার পর সেখানে এক নারী জীবন্ত চাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা। […]

বিস্তারিত

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, বীমা প্রিমিয়াম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে দাম বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। গতকাল […]

বিস্তারিত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইনরেস একটি ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এরই মধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। […]

বিস্তারিত

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। তিনি জানান, ট্রানজিশনাল পিরিয়ড শেষ হওয়ার পরও প্রায় ৯২ শতাংশ বাংলাদেশি পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। সোমবার (২১ সেপ্টেম্বর) দি চিটাগাং চেম্বার […]

বিস্তারিত

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছে ১ হাজার ৩০৫ শিশু। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই […]

বিস্তারিত

৪২ শতাংশ পরিবার এখনও ইন্টারনেট সেবার বাইরে

দেশে ইন্টারনেট ব্যবহারের বিস্তার এখনও তুলনামূলকভাবে কম। ব্যক্তি পর্যায়ে ব্যবহার কিছুটা বাড়লেও পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার কমে ৫৮ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৯ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ এখনও প্রায় ৪২ শতাংশ পরিবার ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। তথ্যপ্রযুক্তি (আইসিটি) […]

বিস্তারিত

প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান

প্রতি লিটার ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ৯০ টাকা লোকসান করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিপিসি চেয়ারম্যান। এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের […]

বিস্তারিত