লোডশেডিং সমন্বয় করতে সরকারের নতুন উদ্যোগ

জ্বালানি সরবরাহের সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন ব্যাহত হওয়া, সঞ্চালনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ায় দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ দেশের অন্যান্য এলাকায় সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার। এতে ঢাকার বাইরের শিল্প-কারখানাসহ গুরুত্বপূর্ণ গ্রাহক শ্রেণিতে বিদ্যুৎ সরবরাহ […]

বিস্তারিত

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ শোক ও […]

বিস্তারিত

রয়টার্স প্রতিবেদন: মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ভাবনা, বড় কূটনৈতিক পরীক্ষা

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা উদ্যোগ ‘মক্কা চুক্তিতে’ বাংলাদেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। চুক্তিটিতে ঢাকার যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এমন ইঙ্গিতের পর কূটনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ঢাকা তার দীর্ঘদিনের […]

বিস্তারিত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ […]

বিস্তারিত

বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, দীর্ঘ […]

বিস্তারিত

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ৭ জরুরি নির্দেশনা

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ ঘিরে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ সাত ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত এক পরিপত্রে জানানো হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় প্রতিযোগিতার […]

বিস্তারিত

আইএমএফের শর্তে ‘না’, জনবান্ধব নীতিতেই জোর সরকারের

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপিয়ে দেওয়া কঠোর ও সংকোচনমূলক অর্থনৈতিক শর্তগুলো থেকে ক্রমেই দূরে সরে আসছে সরকার। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বাড়তি চাপ কমানোর লক্ষ্যেই মূলত নীতিগত এই পরিবর্তনের পথ বেছে নেওয়া হয়েছে। ডলারের দর সম্পূর্ণ বাজারের ওপর ছেড়ে দেওয়া, খেলাপি ঋণ কমানো, কঠোর মুদ্রানীতি বহাল রাখা কিংবা […]

বিস্তারিত

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’

একটা সময়ে দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব ছিল ফুটবলের। মাঠে দাপিয়ে বেড়াতেন ফুটবলাররা। যে কারণে সেই সময় ক্রিকেটাররা পাত্তাই পেতেন না। এমনও হয়েছে ফুটবলাররা মাঠ না ছাড়লে; খেলা বা প্রাকটিসের সুযোগ পেতেন না ক্রিকেটাররা। অথচ এখন ঠিক উল্টো চিত্র। দেশে এখন ক্রিকেটের জয়জয়াকার। কিন্তু হারিয়ে যেতে বসেছে ফুটবল। এই যখন পরিস্থিতি তখন আপনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে […]

বিস্তারিত

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটেও ভক্তদের নজর কাড়েন। নতুন নতুন সাজে তার ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়। সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন মিম। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়িতে দেখা গেছে তাকে। সাজের সঙ্গে গলায় ছিল সবুজ পাথর বসানো নেকলেস। একই ধরনের পাথরের দুল ও […]

বিস্তারিত

হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের দাবি ট্রাম্পের

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে মার্কিন নৌবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী তাকে জানিয়েছে যে হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা বা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, নতুন […]

বিস্তারিত