পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে মার্কিন নৌবাহিনী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী তাকে জানিয়েছে যে হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা বা ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, নতুন করে কোনো জাহাজ বা নৌযান থেকে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে—এ বিষয়ে ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘শূন্য সহনশীলতা নীতি’ গ্রহণ করেছে এবং তা পুরোপুরি কার্যকর রয়েছে।
