বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে।
বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ংকর রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে।
এ সময় তিনি বলেন, নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আলোচনা-সমালোচনা উপেক্ষা করে প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে কাজ করায় প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মানুষ খেয়েপরে আইনি শাসন নিশ্চিত চায়। যে-ই অন্যায় করুক অন্যায়কারীকে আইনের আওতায় আনতে হবে।
মন্ত্রীরা ও সরকারি সব সদস্য জবাবদিহির সঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
এ সময় সম্প্রতি রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান রিজভী। সামগ্রিক পরিস্থিতি খারাপ না হলেও এখান থেকে উত্তরণ প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
