সিনিয়র শিক্ষকের খসড়া তালিকা প্রকাশ

শিক্ষা স্লাইড

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে বিভিন্ন সরকারি স্কুলের এক হাজার ২০ জন সহকারী শিক্ষক স্থান পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত এ তালিকায় কোনো ধরনের অসংগতি থাকলে উপযুক্ত প্রমাণকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের কর্মরত ২০১১ ও ২০১২ খ্রিস্টাব্দে যোগদানকৃত সহকারী শিক্ষক-শিক্ষিকাদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে দুটি পৃথক খসড়া গ্রেডেশন তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রদর্শন করা হলো। খসড়া তালিকায় যে সব কর্মকর্তার যে কোনো ভুল যেমন- বর্তমান কর্মস্থল (কোন প্রতিষ্ঠানে সংযুক্ত থাকলে প্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে), নিয়োগ ও যোগদানের তারিখ, স্থায়ীকরণের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, বিএড পাশের তারিখ সংক্রান্ত আপত্তি অথবা খসড়া তালিকায় নাম না থাকলে তাদেরকে প্রামাণ্য কাগজপত্রসহ আবেদন।

addshesecondary1@gmail.com -এ আগামী সাত দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে। খসড়া তালিকায় অন্তর্ভুক্ত কোনো কর্মকর্তা মৃত্যুবরণ করলে, সাময়িক বরখাস্ত কিংবা চাকরি থেকে অব্যাহতি পেলে তা অবহিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *