শেখ সেলিম পরিবারের অসংগতিপূর্ণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তার স্ত্রী ও সন্তানদের নামে মোট ৩৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৪৯৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ও অতিরিক্ত সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ সেপ্টেম্বর) কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। […]

বিস্তারিত

আগস্ট মাসে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশের বেশি

তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো প্রবৃদ্ধিতে চলতি বছরের আগস্টে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এ মাসে রপ্তানি আয় হয়েছে ৪৪৩ কোটি ডলার, যা গত বছরের একই মাসে ছিল ৩৯২ কোটি ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে, অর্থাৎ জুলাই-আগস্টে দেশের রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। এ সময়ে রপ্তানি হয়েছে […]

বিস্তারিত

পে-স্কেল অনুমোদন, চাপে বেসরকারি খাতের কর্মজীবীরা

দীর্ঘ ১২ বছর পর দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাঙ্ক্ষিত জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। নতুন এই ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুমোদনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত দাবির পূরণ হলেও, সার্বিক অর্থনীতি ও দেশের বিশাল বেসরকারি খাতের জনগোষ্ঠীর ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে প্রবল আশঙ্কা ও সংশয় তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, রাজস্ব আহরণের দুর্বলতা ও অর্থনৈতিক […]

বিস্তারিত

একাদশে ভর্তির আবেদন আজ থেকে শুরু

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। ২২ সেপ্টেম্বর ভর্তি শেষ হবে। ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো প্রকার ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে এই ভর্তি সম্পন্ন করা হবে। এই প্রক্রিয়া […]

বিস্তারিত

প্রতিরক্ষা আইনে বড় বদল করল চীন, তবে কি যুদ্ধের প্রস্তুতি?

প্রতিরক্ষা আইনে বড়সড় পরিবর্তন আনল চীন। এখন থেকে যুদ্ধ কিংবা বড় কোনো সংকটে শুধুমাত্র সেনার ওপর নির্ভরশীল থাকবে না চীন প্রশাসন। প্রয়োজনে সাধারণ নাগরিক, বেসরকারি সংস্থা বা অন্যান্য জাতীয় সম্পদও ব্যবহার করতে পারবে সরকার। গত ২৮ আগস্ট প্রতিরক্ষা আইনে এই সংক্রান্ত সংশোধনী অনুমোদন করেছে চীনের সংসদ। ১ অক্টোবর থেকে যা কার্যকর হয়েছে। নতুন আইনে বলা […]

বিস্তারিত

যে কারণে নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বইটি

সালমান শাহ, বাংলা চলচ্চিত্রের এমন এক নায়ক, যাঁকে ঘিরে দর্শক-ভক্তদের আবেগ আজও অটুট। ১৯৯৬ সালে তাঁর আকস্মিক মৃত্যুর পর কেটে গেছে প্রায় তিন দশক। কিন্তু তাঁর মৃত্যুর কারণ নিয়ে আলোচনা ও বিতর্ক এখনো থামেনি।বরং সময়ের সঙ্গে সেই রহস্য আরো ঘনীভূত হয়েছে। আর এই আলোচনায় একসময় নতুন মাত্রা যোগ করেছিল একটি বই, যা প্রকাশের কয়েক দিনের […]

বিস্তারিত

দু্ই মিনিটের ভিডিওতে মেসির ২১ বছরের মহাযাত্রা

এক খোলা চিঠিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর সামাজিক মাধ্যমে আরো একটি পোস্ট দেন মেসি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই ফুটে উঠেছে ২১ বছরের ক্যারিয়ারের পথচলা।ভিডিওটির ক্যাপশনে মেসি শুধু লিখেছেন ‘এআর’, সঙ্গে যোগ করেছেন একটি লাল ভালোবাসার ইমোজি। এইটুকুই […]

বিস্তারিত

কাস্টমস-ভ্যাটে বড় ধরনের রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের উচ্চপর্যায়ের প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রাজস্ব প্রশাসনের গতিশীলতা বাড়ানো এবং মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠনের লক্ষ্যে বিসিএস (কাস্টমস ও ভ্যাট) ক্যাডারের পাঁচজন কমিশনারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআরের এক প্রশাসনিক আদেশের মাধ্যমে এই কর্মকর্তা রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। ঘোষিত […]

বিস্তারিত

‘অনুতপ্ত হতে হবে’—মার্কিন হামলার পর ইরানের হুঁশিয়ারি

ইরানে নতুন করে মার্কিন হামলার পর পাল্টা আঘাত হেনেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এই হামলার জন্য ‘অনুতপ্ত হতে হবে’। এরই মধ্যে ইরাক, জর্দান, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় […]

বিস্তারিত

বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। গত সোমবার প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প এই চিঠি পাঠান বলে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন। হোয়াইট হাউসের প্যাডে পাঠানো ওই চিঠিতে ট্রাম্প […]

বিস্তারিত