আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে: দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বদলি-বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। দুদক জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব […]

বিস্তারিত

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে […]

বিস্তারিত

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে যে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসর পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এর মাধ্যমে আলবিসেলেস্তের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই কারণে বুধবার নিজেদের অফিসিয়াল বুলেটিনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী সপ্তাহান্তে স্থানীয় ফুটবলের সব ম্যাচে জাতীয় দলের ইতিহাসের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারকে সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উদ্যোগে কী আছে? পরিকল্পনা অনুযায়ী, পুরুষ ও […]

বিস্তারিত

অনবদ্য রূপে নতুন করে মন কাড়লেন পরীমনি, ভক্তের চোখে যেন ‘পরী’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর অভিনয়ে দেখা যায় না। আপাতত অনিয়মে পরিণত হয়েছে তার পর্দার কাজ। এখন তিনি সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়। এ ছাড়া সামাজিক মাধ্যমে রয়েছে এ অভিনেত্রীর সরব উপস্থিতি। […]

বিস্তারিত

ইরানকে সমর্থনের ঘোষণা দিয়ে পশ্চিমাদের যে হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনে হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের দুদিনের সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন পুতিন। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পুতিনের বক্তব্য এমন একসময়ে এলো, যখন ইউক্রেন […]

বিস্তারিত

হাম উপসর্গ আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর প্রাণহানি হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ […]

বিস্তারিত

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে শুরুতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার […]

বিস্তারিত

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল: বাংলাদেশ ব্যাংক

গত জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। এর আগে গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা, […]

বিস্তারিত

ঘুষকাণ্ডে সহকারী কর কমিশনার মিতুর ৮ বছর পদোন্নতি স্থগিত

বিপুল অঙ্কের কর ফাঁকি দিতে সরকারি ফাইল চুরির সুযোগ করে দেওয়া এবং মোটা অঙ্কের ঘুষ গ্রহণের চাঞ্চল্যকর অপরাধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে আগামী ৮ বছরের জন্য তাঁর পদোন্নতি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এই জালিয়াতি ও শত শত […]

বিস্তারিত

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশ এনবিআরের

জাতীয় আয় বাড়াতে এবং কর ফাঁকির পথ পুরোপুরি বন্ধ করতে এক যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের আয়কর ব্যবস্থার আধুনিকায়ন এবং রাজস্ব আদায় বৃদ্ধির অংশ হিসেবে সরকারি ও বেসরকারি খাতের বিস্তৃত পরিসরের প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ‘উৎসে কর’ (Tax Deducted at Source – TDS) কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি আয়কর আইনের বিশেষ […]

বিস্তারিত