নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এতে শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে আছে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোও। আর এ কারণে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। এতে বলা হয়েছে, বর্ষাকালে নদীর […]

বিস্তারিত

বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন যেভাবে, মনোবিজ্ঞানীর ৫ পরামর্শ

বিচ্ছেদ জীবনের অন্যতম কষ্টকর অভিজ্ঞতা। হঠাৎ কোনো সম্পর্কের সমাপ্তি মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। বুকের ভেতর জমে থাকা শোক, একাকিত্ব ও অস্থিরতা অনেক সময় দৈনন্দিন জীবনযাপনেও প্রভাব ফেলে। বিচ্ছেদের পর প্রথম এক সপ্তাহ তাই মানসিকভাবে অত্যন্ত কঠিন হতে পারে। এ সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজেকে স্থির রাখার ওপর গুরুত্ব দেওয়া জরুরি। […]

বিস্তারিত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেও কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে,  বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা […]

বিস্তারিত

শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, মহাসচিব পদে আলোচনায় আছেন যারা

শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই কাউন্সিলে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে দলের মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হওয়ার পর মহাসচিবের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান রুহুল কবির রিজভী। এর আগে রিজভীকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য […]

বিস্তারিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে: দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বদলি-বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। দুদক জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব […]

বিস্তারিত

লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে […]

বিস্তারিত

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে যে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসর পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এর মাধ্যমে আলবিসেলেস্তের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই কারণে বুধবার নিজেদের অফিসিয়াল বুলেটিনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী সপ্তাহান্তে স্থানীয় ফুটবলের সব ম্যাচে জাতীয় দলের ইতিহাসের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারকে সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উদ্যোগে কী আছে? পরিকল্পনা অনুযায়ী, পুরুষ ও […]

বিস্তারিত

অনবদ্য রূপে নতুন করে মন কাড়লেন পরীমনি, ভক্তের চোখে যেন ‘পরী’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর অভিনয়ে দেখা যায় না। আপাতত অনিয়মে পরিণত হয়েছে তার পর্দার কাজ। এখন তিনি সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়। এ ছাড়া সামাজিক মাধ্যমে রয়েছে এ অভিনেত্রীর সরব উপস্থিতি। […]

বিস্তারিত

ইরানকে সমর্থনের ঘোষণা দিয়ে পশ্চিমাদের যে হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনে হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের দুদিনের সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন পুতিন। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পুতিনের বক্তব্য এমন একসময়ে এলো, যখন ইউক্রেন […]

বিস্তারিত

হাম উপসর্গ আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর প্রাণহানি হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ […]

বিস্তারিত