`এনবিআরের কর্মকর্তাকে একটি টাকা ঘুষ দিবেন না’

দেশের করব্যবস্থায় অনিয়ম, দুর্নীতি ও করদাতাদের ওপর হয়রানি পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিব ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে এক টাকাও ঘুষ দেবেন না। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক […]

বিস্তারিত

‘বয়সভিত্তিক ক্রিকেট থেকে প্রতিভা তুলে আনতে ঝুঁকি নিতে হবে’

বয়সভিত্তিক ক্রিকেট থেকে প্রতিভা তুলে এনে তাদের গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিসিবির বয়সভিত্তিক গ্রুপের সভাপতি মিনহাজুল আবেদীন নান্নু। তবে সদ্য সমাপ্ত বয়সভিত্তিক টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে কোনো ক্রিকেটারকে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেওয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি। তার মতে, বয়স বাড়ার সঙ্গে ক্রিকেটারদের দক্ষতা ও ভূমিকারও পরিবর্তন হয়। সামনের সিরিজগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের […]

বিস্তারিত

সিনেমা মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি

মুক্তির এখনো প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি টাকা। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের […]

বিস্তারিত

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের […]

বিস্তারিত

পদ্মা নদীর পানি বেড়ে ৩ জেলায় বন্যা

পদ্মার পানি বেড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। গত দুই দিনে এসব জেলার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলের মাঠ, বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। কোথাও কোথাও শুরু হয়েছে নদীভাঙনও। আকস্মিক এ বন্যায় বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্য নিয়ে দুর্ভোগে পড়েছে মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভারত ফারাক্কা বাঁধের গেট খুলে […]

বিস্তারিত

ড্রোন হামলার জন্য গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি

আকাশপথে ড্রোন হামলার শিকার হয়ে সৌদি আরব তাদের ‘ইস্ট-ওয়েস্ট’ মূল তেল পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। একই সময়ে লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালীতে অবস্থিত কৌশলগত পেরিম দ্বীপটি দখল করে নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ পরিবহন করা ১২০০ কিলোমিটার দীর্ঘ এই লাইনটি বন্ধ হয়ে যাওয়া এবং লোহিত সাগরের […]

বিস্তারিত

একাদশে ভর্তি: পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ফলাফল একাদশে ভর্তির আবেদনের পোর্টালে (xiclassadmission.gov.bd) অন্তর্ভুক্ত করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা এখন থেকে ভর্তি আবেদন করতে পারবে। যারা এরই মধ্যে আবেদন করেছে, তারাও সংশোধন করতে পারবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির আবেদনের পোর্টালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পুনর্নিরীক্ষণের মাধ্যমে […]

বিস্তারিত

‘আমি নিশ্চিত যে ভারত চমৎকারভাবে ব্রিকসকে নেতৃত্ব দিতে সক্ষম’

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে সভাপতির দায়িত্বে থাকা ভারতের ভূ-রাজনৈতিক ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে ইরান। একই সঙ্গে বৈশ্বিক আর্থিক কাঠামোয় ডলারে বাণিজ্য করার বাধ্যবাধকতা থেকে বের হয়ে সদস্য দেশগুলোর নিজস্ব জাতীয় মুদ্রায় পারস্পরিক বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের মাঝে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইরানের […]

বিস্তারিত

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় আজ শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান কাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। […]

বিস্তারিত

যৌথ খতিয়ানের ভূমি কর নিয়ে জটিলতা নিরসনে ৬ নির্দেশনা

যৌথ খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধে হয়রানি-জটিলতা নিরসনে ৬ নির্দেশনা যৌথ মালিকানার খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে হয়রানি ও জটিলতা নিরসনে ছয় দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। যৌথ খতিয়ানের সম্পূর্ণ ভূমির কর একসঙ্গে পরিশোধ করা সম্ভব না হলে বণ্টননামা করে পৃথক খতিয়ান সৃষ্টির সুযোগ রাখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগ গত বুধবার (৯ সেপ্টেম্বর) […]

বিস্তারিত