‘মার্কিন রক্ত ও সম্পদ দিয়ে নিজেকে বাঁচাতে চান নেতানিয়াহু’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ‘পলাতক ব্যক্তি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার অভিযোগ, বিচার এড়াতে এবং নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জীবন ও যুক্তরাষ্ট্রের সম্পদকে ঝুঁকির মুখে ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি অভিযোগ করেন, ‘নেতানিয়াহুর হাতে আরব, মার্কিন ও ইরানিদের রক্ত […]

বিস্তারিত

মেসির বিদায়ি ম্যাচের ভেন্যুতে আর খেলবে না আর্জেন্টিনা!

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ি ম্যাচ ঘিরে আবেগের রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনার ফুটবলে নতুন আলোচনা। যে মনুমেন্তাল স্টেডিয়ামে দেশবাসীর সামনে শেষবারের মতো বিদায় নিয়েছেন মেসি, সেই মাঠে নাকি আর খেলবে না আর্জেন্টিনা দল! আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও রিভার প্লেটের সভাপতি স্তেফানো দি কার্লোর মধ্যে […]

বিস্তারিত

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি। একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। দুর্ঘটনার পর সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি। নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, […]

বিস্তারিত

মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। গত ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য […]

বিস্তারিত

নভেম্বর থেকে শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে (পিটুপি) লেনদেন। এ ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে পারবেন। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলা কিউআরের মাধ্যমে শিক্ষার্থীদের […]

বিস্তারিত

এসআরবির অপরাধ তালিকা: চাঁদাবাজে শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে

দেশজুড়ে চিহ্নিত ৩ হাজার ৫৮৬ জন চাঁদাবাজের মধ্যে সবচেয়ে বেশি ৫৬৫ জনের নাম রয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলের তালিকায়। একইভাবে ২ হাজার ২৫৮ জন আলোচিত সন্ত্রাসীর মধ্যে সর্বোচ্চ ৪০৮ জন এই অঞ্চলের। অন্যদিকে, দেশজুড়ে চিহ্নিত ৫৩৪ জন ছিনতাইকারীর মধ্যে সর্বোচ্চ ১৩০ জনের অবস্থান রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১৫টি ব্যাটালিয়নের তথ্য বিশ্লেষণে […]

বিস্তারিত

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন। শনিবার (১০ অক্টোবর) হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু, চট্টগ্রামে এক শিশু, সিলেটে এক শিশু […]

বিস্তারিত

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও […]

বিস্তারিত

নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো পূজামণ্ডপ পাহারা দেবে: রিজভী

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির নেতাকর্মীরা সেচ্ছাসেবী হিসেবে মণ্ডপগুলোতে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১০ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। রিজভী বলেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কীভাবে সারাদেশে নেতাকর্মীরা সমন্বয় করে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। […]

বিস্তারিত

রিয়াদে বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং […]

বিস্তারিত