নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো পূজামণ্ডপ পাহারা দেবে: রিজভী

রাজনীতি স্লাইড

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির নেতাকর্মীরা সেচ্ছাসেবী হিসেবে মণ্ডপগুলোতে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কীভাবে সারাদেশে নেতাকর্মীরা সমন্বয় করে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। দলের নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হবে। এছাড়া বিএনপি থেকে কেন্দ্রীয়ভাবে পূজা পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে।

তিনি বলেন, এখনো দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র ও নীলনকশা করছে।

এসময় স্থানীয় সরকার নির্বাচন, ছাত্রদলের কমিটি ও জাতীয় কাউন্সিল নিয়ে জানতে চাইলে রিজভী জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে, সন্ধ্যা সারে ছয়টায় শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *