ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯৩ জন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩০৩ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত […]

বিস্তারিত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজীকরণ, প্রশাসনিক জটিলতা নিরসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করতে সরকার প্রয়োজনীয় […]

বিস্তারিত

ছয় বছরে ৩৪৮৭ শিশু ধর্ষণের শিকার: এইচআরএসএস

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে ছয় বছরে ৩ হাজার ৪৮৭ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে ২ হাজার ৫৯৮ শিশু এবং আহত হয়েছে ১১ হাজার ৪৫৮ শিশু। এ ছাড়া এই সময়ে শিশুদের যৌন হয়রানির ১ হাজার ২৫৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ […]

বিস্তারিত

বার্ষিক ছুটির পরিপত্র জারি, যুক্ত হলো ৭ নভেম্বর

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসবসমূহ ব্যতীত সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে […]

বিস্তারিত

পরিদর্শক হলেন পুলিশের ১৪৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ১৪৯ কর্মকর্তাকে পরিদর্শক পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপ-পরিদর্শক থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ১৪০ জন। অন্যদিকে সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) হয়েছেন আরও ৯ জন।

বিস্তারিত

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত […]

বিস্তারিত

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) সরকারদলীয় সংসদীয় কমিটির সভা শেষে জাতীয় সংসদ ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, কোনো চাঁদাবাজ, দখলদারকে বরদাশত করা হবে না। তাদের জায়গা বিএনপিতে নেই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে […]

বিস্তারিত

ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের জয়

এনামুল হক জুনিয়রের চার উইকেট আর আবু জায়েদ রাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শারজায় ১৪১ রানের পুঁজি নিয়ে ভারতকে হারিয়েছে তারা। আসরে এটি বাংলাদেশের প্রথম জয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দুই ওভারেই আসে ৩০ রান। তবে ইমরুল কায়েসের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে […]

বিস্তারিত

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ অনুরোধ জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, মূলত এসব তথ্যের মাধ্যমে […]

বিস্তারিত

পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ফাঁস, ঝুঁকিতে ডিজিটাল নিরাপত্তা

পাঠাওয়ের প্রায় দুই কোটি গ্রাহকের তথ্য চুরি হয়ে গেছে। চুরি করেছে একটি হ্যাকার গ্রুপ। গত ৭ অক্টোবরের বিবৃতিতে পাঠাও জানায়, নাম, ই-মেইল ঠিকানা, ফোন নম্বরসহ ব্যবহারকারীর ব্যক্তিগত কিছু তথ্য ক্ষতিকর ব্যক্তিদের হাতে পৌঁছেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চার পাশাপাশি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে খবর। এ বিষয়ে পাঠাও ব্যবহারকারীরা বলেন, ‘আমাদের ফোনেই তো সবকিছু রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট […]

বিস্তারিত