দেশজুড়ে ৪.৪ মাত্রার ভূমিকম্প

জাতীয় স্লাইড

 

দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ নিয়ে মাত্র ১১ দিনের ব্যবধানে তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪, যা হালকা ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। এর কেন্দ্রস্থল ঢাকার আবহাওয়া অফিস থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয় মেডিটেরিয়ান সাইসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছে অবস্থিত। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।

এরও আগে ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে।

ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *