কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

আন্তর্জাতিক স্লাইড

 

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইরান। রোববার (১২ জুলাই) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র ও ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই লাঞ্চার গুলো প্রস্তুত করা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি।

কতগুলো লাঞ্চার ধ্বংস করা হয়েছে- সে সম্পর্কে আইআরজিসির বিবৃতিতে কিছু বলা হয়নি; তবে দাবি করা হয়েছে যে রোববারের ড্রোন অপারেশনে কুয়েতের ঘাঁটির অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

হিমার্স বা ‌হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি হালকা, ট্রাক-মাউন্টেড এবং অত্যন্ত নির্ভুল বহুমুখী (মাল্টিপল) রকেট লঞ্চার ব্যবস্থা।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *