মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে না থাকার ঘোষণা এনসিপির

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে না থাকার ঘোষণা এনসিপির

রাজনীতি স্লাইড

 

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ হবে।

দুপুর ১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় এনসিপি।

এর আগে এনসিপির নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেো তারা শপথ নিয়েছেন।

এই শপথ নেওয়ার আগে সকালে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ না নেওয়ায় তারা শপথ না নেওয়ার কথা ভাবছেন। তবে সে সময় চূড়ান্ত কিছু জানায়নি দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *