কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার পাচ্ছেন ১৫ পুলিশ কর্মকর্তা ও সদস্য

জাতীয় স্লাইড

 

আইন-শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য পুরস্কার পাচ্ছেন। চারটি ঘটনায় এই পুরস্কার পাবেন তাঁরা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামীকাল শনিবার সকালে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, ট্রাফিক পুলিশ মো. কামরুজ্জামান জনগণের ভোগান্তি লাঘবে প্রশংসনীয় কাজ করায় পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া আদাবর থানা এলাকায় বিকাশের দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার করে পুরস্কার পাচ্ছেন ছয়জন।

চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার করে পুরস্কার পাচ্ছেন চারজন। এ ছাড়া কক্সবাজারের চকরিয়া থানার আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারের জন্য চারজনকে পুরস্কৃত করা হচ্ছে। আগামীকাল সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ পুরস্কার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *