৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের ১১২ কর্মকর্তা বদলি

জাতীয় স্লাইড

 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের ১১২ কর্মকর্তাকে বদলি করেছে ইসি।

সোমবার ইসির জনবল ও ব্যবস্থাপনা-১ এর সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

‘জনস্বার্থে এই আদেশ জারি করা হলো’ উল্লেখ করে ইসির প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *