নিজ দেশের বিমানবন্দরে ইয়েমেন সরকারের হামলা, নেপথ্যে কী?

আন্তর্জাতিক স্লাইড

 

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বাহিনীর হামলার পর একটি ইরানি বিমান দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলের হুদায়দাহ বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (১৩ জুলাই) হুতি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরের রানওয়েতে ইয়েমেনি বাহিনী বোমা হামলা চালালে ইরানি বিমানটি সেখানে অবতরণ করতে না পেরে হুদায়দাহে চলে যায় বলে ইরানি গণমাধ্যমের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দিনের শুরুর দিকে সানা বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা চালানো হলে বিমানটির পথ পরিবর্তন করে হুদায়দাহে নামানো হয়।

এর আগে সোমবার সকালে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের নিজস্ব বিমানগুলোকে সানায় অবতরণ করতে বাধা দিচ্ছিল, অথচ দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘন করে ইরানি বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইয়েমেনি সরকারি বাহিনী সানা বিমানবন্দরের রানওয়েতে আঘাত হানে।

অন্যদিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন যে সানা বিমানবন্দরে এই হামলার ঘটনাটি কোনোভাবেই প্রতিশোধ এবং শাস্তি ছাড়া পার পাবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *