টানা তৃতীয়দিন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে

টানা তৃতীয়দিন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে

আন্তর্জাতিক স্লাইড

 

ইরান-ইসরাইল যুদ্ধের বিস্তার এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হুমকির মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার প্রতি ব্যারেলে ১.৭০ ডলার বা ২.২ শতাংশ বেড়ে ৭৯.৪৪ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার (২ মার্চ) এই তেলের দাম একপর্যায়ে ৮২.৩৭ ডলারে উঠেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। যদিও দিনের শেষে সেই বৃদ্ধির হার কিছুটা কমে ৬.৭ শতাংশে থিতু হয়। খবর রয়টার্সের।

একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দামও ১.১৭ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭২.৪০ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এই তেলের দাম ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল এবং দিন শেষে ৬.৩ শতাংশ মুনাফায় বন্ধ হয়েছিল। সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বাড়ছে, যার প্রতিফলন ঘটছে তেলের এই ক্রমবর্ধমান দামে।

বাজার বিশ্লেষক টনি সিকামোর জানিয়েছেন, বর্তমান সংঘাত প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে ইরান যদি আঞ্চলিক জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানানোর সংকল্প ধরে রাখে, তবে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তেলের দাম তত বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *