৩৭ বছরের যে রীতি ভাঙলেন খামেনি

৩৭ বছরের যে রীতি ভাঙলেন খামেনি

আন্তর্জাতিক স্লাইড

 

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি বছর ৮ ফেব্রুয়ারির বার্ষিক বৈঠকে বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এর মাধ্যমে তিনি তার ৩৭ বছরের পুরনো রীতি ভেঙেছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি বছরই খামেনি এই বৈঠকে উপস্থিত থেকেছেন, এমনকি কোভিড-১৯ মহামারির সময়ও তিনি এই ঐতিহ্য বজায় রেখেছিলেন।

এই বার্ষিক বৈঠকটি ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারির স্মরণে অনুষ্ঠিত হয়।

সেদিন ইরানের বিমানবাহিনীর একদল কর্মকর্তা পাহলভি রাজবংশ উৎখাতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন। খোমেনিই ছিলেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং খামেনির পূর্বসূরি সর্বোচ্চ নেতা।

পরবর্তী চার দশকে দিনটি একটি প্রতীকী অনুষ্ঠানে পরিণত হয়, যেখানে প্রতি বছর একই তারিখে বিমানবাহিনীর সদস্য ও কমান্ডাররা ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর খামেনির পরিবর্তে রবিবার বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *