একাদশ শ্রেণিতে ভর্তি কীসের ভিত্তিতে হবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা স্লাইড

 

এসএসসি পরীক্ষা শেষ। এবার শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির পালা। এবারের একাদশ শ্রেণির ভর্তিও ফলাফলের ভিত্তিতেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, একাদশ শ্রেণিতে আগের মতোই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে। পুরনো পদ্ধতি অর্থ্যাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

এর আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন, এরপরই ২০২৬ সালের এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *