বাণিজ্য মেলা পেছাল দুই দিন

অর্থনীতি স্লাইড

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাচ্ছে দুই দিন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার মেলার উদ্বোধন ১ জানুয়ারির বদলে ৩ জানুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে। বরাবরের মত ১ জানুয়ারি মেলা উদ্বোধনের দিন নির্ধারণ করা ছিল।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইপিবি বলেছে, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে মেলার উদ্বোধন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি সকাল ১০টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্বোধন করার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *