ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত

  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক […]

বিস্তারিত

কন্টেইনার জট কমাতে এনবিআরের কাছে সিপিএর চিঠি

  খালি কন্টেইনারের জট কমাতে বন্ড লাইসেন্স ছাড়াই শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটরদের উপযুক্ত স্থানে কন্টেইনার সংরক্ষণের অনুমতি দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আবারও অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২৬ জুলাই এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে সিপিএ উল্লেখ করেছে, বর্তমান বিধিনিষেধের কারণে বন্দরে কন্টেইনার জট বাড়ছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিপিএ জানায়, এ […]

বিস্তারিত

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

  পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ দাবি এবং তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, […]

বিস্তারিত

ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার প্রতিষ্ঠানে বিশেষ নজরদারি এনবিআরের

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও কঠোর প্রয়োগ কার্যক্রমের মাধ্যমে রাজস্ব আহরণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। রাজস্ব ফাঁকির উচ্চ ঝুঁকিতে থাকা ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানকে বিশেষ নজরদারির আওতায় এনে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে অতিরিক্ত ৩৮ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে […]

বিস্তারিত

আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ আইএমএফ’র

বাংলাদেশের রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, গতিশীল এবং স্বচ্ছ করতে কর ব্যবস্থায় এক বড় ধরনের সংস্কারের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, আয়কর এবং মূল্য সংযোজন কর বা ভ্যাটের জন্য বর্তমানে প্রচলিত আলাদা আলাদা শনাক্তকরণ ব্যবস্থা বাতিল করে একটিমাত্র সমন্বিত একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করা প্রয়োজন। এর ফলে বর্তমানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য […]

বিস্তারিত

‘ট্রাম্পের সঙ্গে বৈঠক চমৎকার হয়েছে’

  হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর এক ভিডিও বার্তায় ওই আলোচনাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, এই বৈঠক ‘পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—সেই অভিন্ন লক্ষ্য নিশ্চিত করার বোঝাপড়ারই প্রতিফলন।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য মতবিনিময় এবং […]

বিস্তারিত

টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ

  চলমান সংঘাত সাময়িক বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। দাম ৫ শতাংশ কমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬১ ডলার বা ৫ দশমিক ২ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে […]

বিস্তারিত

জাপানের কাছে জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ চায় বাংলাদেশ

  বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ককে আরও কৌশলগত ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঢাকা সফর করছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। মঙ্গলবার বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তিনি বৈঠক করেন। এতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় গুরুত্ব […]

বিস্তারিত

সারা দেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

  হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৯ জুলাই) এ কর্মসূচি পালন করা হবে। এনসিপির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন […]

বিস্তারিত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

  জাপানে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। কম্পনের মাত্রা ছিল ৭.১। এতে নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার (২৯ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। খবর এপি নিউজের। প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান […]

বিস্তারিত