সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা

  দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে আবহাওয়া অধিদফতরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ […]

বিস্তারিত

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

  বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর চৌধুরী) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় আজ মঙ্গলবার তাঁকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। দুদকের কৌঁসুলি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে কারাগার থকে […]

বিস্তারিত

‘দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব’

  প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।’ মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার […]

বিস্তারিত

‘রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত ইসি’

  রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, কমিশন যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আলোচনা করে তিনি এ কথা বলেন। সিইসি জানান, নির্বাচনের তারিখ ও […]

বিস্তারিত

নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

  দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি শত শত আন্দোলনকারী। সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধযন্ত্র বন্ধ কর’, ‘ওয়াশিংটনে ইসরাইলের প্রভাব উন্মোচন […]

বিস্তারিত

দেশে কমল স্বর্ণের দাম

  দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

বিস্তারিত

হরমুজ প্রণালি নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের জরুরি বৈঠক

  গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পৃথক টেলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। আইআরএনএ জানিয়েছে, আলোচনায় […]

বিস্তারিত

ফিলিস্তিনের ১২৩ একর জমি দখল ইসরায়েলের

  গ্রামের জমি সামরিক সড়ক নির্মাণের জন্য ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জমি দখল করেছে ইসরায়েল। এই দখলকৃত জমির পরিমাণ প্রায় ১২৩ একর। এছাড়াও গত শুক্রবার থেকে নাবলুস এলাকায় আটটি নতুন অবৈধ আউটপোস্ট স্থাপন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা(সেটলার)। অন্যদিকে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের আলি আল-তাহের পাহাড়সংলগ্ন এলাকায় ফের গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোর থেকে […]

বিস্তারিত

৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

  ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবরা হলেন— মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. […]

বিস্তারিত

আল-জাজিরার বিশ্লেষণ: ইরানের ওপর বোমাবর্ষণ যে কারণে বন্ধ করল যুক্তরাষ্ট্র

  মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা টানা দুই সপ্তাহের বিমান হামলার পর সম্প্রতি পাল্টাপাল্টি হামলা স্থগিত করা হয়েছে। হরমুজ প্রণালিতে তীব্র বোমাবর্ষণের পর শুক্রবার (২৪ জুলাই) হঠাৎ করেই ইরানের ওপর বিমান হামলা বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন আর কোনো হামলা পরিচালনা না করায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও […]

বিস্তারিত