‘৬ মাসেই মজলুম থেকে জালিম হয়ে উঠেছে বিএনপি’

  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আক্তার মিতু অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি দলীয়করণ, চাঁদাবাজি ও সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে। তার ভাষায়, ‘১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।’ শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি […]

বিস্তারিত

সরকার-ব্যবসায়ী যৌথ উদ্যোগেই অর্থনৈতিক রূপান্তর: প্রধানমন্ত্রী

  সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। […]

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর

  রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম […]

বিস্তারিত

লিটারে ৮.৭১ টাকা কমল ফার্নেস অয়েলের দাম

  বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে লিটারপ্রতি ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং […]

বিস্তারিত

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

  দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সংস্থাটি জানায়, মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে রাজস্থান ও পার্শ্ববর্তী অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে […]

বিস্তারিত

বাংলাদেশে বিনিয়োগে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

  বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। দেশে বিনিয়োগের বিষয়ে তিনি ইতিবাচক বার্তা দিয়েছেন। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। পরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।বিশেষ দূত সার্জিও গর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র […]

বিস্তারিত

এমএসএফের প্রতিবেদন: জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা

  জুনের তুলনায় জুলাইয়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমেছে। তবে ধর্ষণ ও আত্মহত্যা উদ্বেগজনক হারে বেড়েছে। একই সময়ে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও মাদক ব্যবসায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) জুলাই ২০২৬-এর নারী, শিশু, মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত সহিংসতার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার […]

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

  দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা ও গুঞ্জন একটাই-কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি? আর এই আলোচনার মধ্যেই আজ বসছে ক্ষমতাসীন দল বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। দলীয় সূত্র বলছে, আজকের সভার অন্যতম প্রধান এজেন্ডাই হলো পরবর্তী রাষ্ট্রপ্রধান ইস্যুতে আলোচনা এবং প্রার্থী বাছাই করা। একই সঙ্গে ‘সরকারের ১৮০ দিন’র কর্মপরিকল্পনা ও সমসাময়িক বিষয়েও আলোচনা […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও খুবই নিম্ন পর্যায়ে নেমে এসেছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, খুব শিগগিরই ইরানের উল্লেখযোগ্য কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না। তিনি অভিযোগ করে আরও বলেন, তেহরান তাদের করা চুক্তির […]

বিস্তারিত

দুই বছর পর নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

  প্রায় দুই বছর পর বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের নীতিগত সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশে নামিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মাঝেও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী শনিবার (২ আগস্ট) থেকে নতুন হার কার্যকর […]

বিস্তারিত