ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১.৯২ টাকা

ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন দর আজ রাত ১২টার পর কার্যকর হবে। বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করে বিইআরসি। বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। ফলে […]

বিস্তারিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ অক্টোবর পর্যন্ত পোস্টাল ভোটিং নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর […]

বিস্তারিত

প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন আজ

ক্ষমতাসীন দল বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম কর্মসূচি ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক (পাইলট) পর্যায় শেষ হয়েছে। এখন শুরু হচ্ছে বাস্তবায়নের নতুন ধাপ। আজ বৃহস্পতিবার ফেনী থেকে নিয়মিত কার্যক্রমের সূচনা হচ্ছে। অক্টোবর-নভেম্বরে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণের চূড়ান্ত ধাপে যেতে চায় সরকার। এদিকে বর্ষার বিরতির পর আবার শুরু হচ্ছে খাল ও নদী পুনঃখনন কর্মসূচি। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে […]

বিস্তারিত

৪ জেলায় নতুন জেলা প্রশাসক

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো— টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলে, পিরোজপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে। এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী […]

বিস্তারিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাল্যান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩০ বিলিয়ন […]

বিস্তারিত

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে […]

বিস্তারিত

টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ভর্তুকি বা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কারা পাবেন, তা সুনির্দিষ্ট করে নতুন নিয়ম নির্ধারণ করে দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ জারি করেছে। পূর্বে শুধু ‘নিম্ন আয়ের মানুষ’ বলা হলেও নতুন এই নির্দেশিকায় সুনির্দিষ্টভাবে সুবিধাভোগীদের তালিকা ও […]

বিস্তারিত

গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনে আলোচনা হবে : জয়সওয়াল

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তির বিষয়টি দুই দেশের যৌথ নদী কমিশনেই আলোচিত হবে। দুই দেশের টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ে এই চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে […]

বিস্তারিত

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, সামনে যে নতুন চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট আনুষ্ঠানিকভাবে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ায় চরম এক কূটনৈতিক ও অভ্যন্তরীণ পরীক্ষায় পড়তে যাচ্ছেন দেশটির নবাগত প্রধানমন্ত্রী আলী আল জাইদির সরকার। দুই মিত্র ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের টানাপড়েনের মাঝে দাঁড়িয়ে এখন দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা ও নিয়ন্ত্রণে আনাই বাগদাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। চলতি বছরের শুরুর […]

বিস্তারিত

নভেম্বর মাসেও কাতারএনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ

নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে ইতালির বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি এডিসনকেও ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন শুরু হয়। […]

বিস্তারিত